চট্টগ্রামের মিরসরাই উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আদিল মাহমুদ চৌধুরীকে (২৫) কুপিয়ে হত্যার প্রতিবাদে আগামী রোববার মিরসরাইয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে। আজ শুক্রবার উপজেলা বিএনপি হরতালের এই ডাক দেয়।
মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, আদিলের হত্যাকারীদের শনিবারের মধ্যে পুলিশ গ্রেপ্তার করতে না পারলে রোববার সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। এ ছাড়া আগামীকাল শনিবার উপজেলায় এক বিক্ষোভ সমাবেশেরও আয়োজন করা হয়েছে।
সাতীকুণ্ড সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সালাউদ্দিন সিকদার প্রথম আলোকে বলেন, আদিল হত্যার ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে ১৪ থেকে ১৫ জনকে আসামি করে মিরসরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আজ দুপুর পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
এএসপি আরও বলেন, জায়গা সম্পত্তি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। নিহতের বাবাও মামলার এজাহারে বিষয়টি উল্লেখ করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় মিরসরাই উপজেলার শায়েরখালী ইউনিয়নের ভোরের বাজার এলাকায় আদিল মাহমুদ চৌধুরীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

No comments:
Post a Comment