মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের
আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায়ের প্রতিবাদে দ্বিতীয় দিনের মত
সারাদেশে জামায়াতের হরতাল চলছে। বুধবার ট্রাইব্যুনালের দেয়া রায়ের
প্রতিবাদে বৃহম্পতি, রবি ও সোমবার হরতালের ডাক দেয় জামায়াত। রাজধানীর
মালিবাগ এলাকায় সকাল ৮ টায় ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা বিক্ষোভ
মিছিল বের করে। সভাপতি রেজাউল হক রিয়াজ এর নেতৃত্বে মিছিলে আরো উপস্থিত
ছিলেন, রমনা জামায়াতের সেক্রেটারি হাবিবুর রহমান, মহানগরী সাংগঠনিক সম্পাদক
শরিফুল ইসলাম , অর্থসম্পাদক তোজাম্মেল হক, অফিস সম্পাদক সোহেল রানা মিঠু,
প্রচার সম্পাদক আবদুল কাদের, রমনা থানা সভাপতি সাইয়েদ যোবায়ের প্রমুখ। সকাল
৭টায় নবাবগঞ্জ এলাকায় ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার প্রচার সম্পাদক
আবদুল কাদের এর নেতৃত্বে হরতাল পালনে মিছিল অনুষ্ঠিত হয়। এসময় মিছিলে
উপস্থিত ছিলেন, লালবাগ থানা আমীর শামীমুল বারী, কামরাঙ্গিচর থানা সভাপতি
আবদুল জলিল, লালবাগ থানা সভাপতি মাসুম বিল্লাহ, ইলিয়াস প্রমুখ । হরতালের
সমর্থনে রাজধানীর পল্লবীতে মিছিল করেছে জামায়াত-শিবির সমর্থকরা। রোববার
সকাল সাড়ে ৭টায় পল্লবীর ১১ নম্বর বাসস্ট্যান্ডে এ মিছিল করে জামায়াত-শিবির।
এসময় মিছিলে নেতৃত্ব দেন- জামায়াত নেতা আব্দুস সালাম, আশরাফুল আলম,
আব্দুল্লাহ আল মাহমুদ, জামাল উদ্দীন, শিবির নেতা এনামুল হক, আতিকুর রহমান।
হরতালের সমর্থনে রাজধানীর বংশালে মিছিল করেছে জামাতের নেতা কর্মীরা। রোববার
সকালে বংশালের আরমানি টোলায় তারা এ মিছিল করে। মিছিলে নেতৃত্ব দেন জামাত
নেতা এম আলম, এড.আবুবকর সিদ্দিক, জয়নাল আবেদীন ও মামুনুর রশীদা প্রমুখ।

এছাড়া বেশ কয়েকটি জেলায় হরতালের সমর্থনে মিছিল, ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে। হরতালের পক্ষে গাজীপুরের চান্দনা চৌরাস্তার রওশন সড়ক এলাকার ঢাকা-গাজীপুর সড়কে পেট্রোল ঢেলে শিবির কর্মীরা সকালে আগুন ধরিয়ে ঝটিকা মিছিল বের করে। এ সময় ইটপাটকেল ছুঁড়লে কয়েকটি যানবাহনের কাঁচ ভেঙ্গে যায়। এদিকে নগরের জয়দেপুর রেল গেইটেও সড়কে আগুন দিয়ে একটি ককটেল বিস্ফোরণ করা হয়। অন্যদিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঝটিকা মিছিল করে হরতালকারীরা। তবে নগর ও জেলা জুড়ে হরতালেও চলছে যানবাহন, অফিস আদালত, স্কুল কলেজ। হরতাল পালিত হচ্ছে ঢিলে ঢালা ভাবে।
জামায়াতের ডাকা হরতালের দ্বিতীয় দিনে আজ রোববার সকাল সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুরে ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। সকালে হরতালের সমর্থনে দক্ষিন তেমুহনী,বিসিক শিল্পনগরী,বাসটার্মিনাল ও পানির পাম্প এলাকায় ঝটিকা মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় দক্ষিন তেমুহনী এলাকায় জামায়াত শিবিরের কর্মীরা ২টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটে। এছাড়া দালাল বাজার এলাকায় মিছিল বের করার চেষ্টাকালে ইউসুফ হোসেন ও ইছমাইল হোসেন নামে দুই শিবিরকর্র্মীকে আটক করা হয়েছে। নাশকতার আশংকায় শহরে গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়াটার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ২৪টি ককটেল উদ্ধার করেছে র্যাব। শনিবার রাত ১১টার দিকে এগুলো উদ্ধার করা হয়।
র্যাব-৭ সিপিসি-১ ফেনী ক্যাম্পের কোম্পনী কমান্ডার মেজর আহম্মেদ হোসেন মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাপডি একশন ব্যাটালিয়নের (র্যাব-৭) একটি দল শহরের পুরাতন পুলিশ কোয়টার এলাকার অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা একটি নির্মানাধিন ভবনের পাশে ককটেল ফেলে পালিয়ে যায়। পরে র্যাব সদস্যরা ২৪টি ককটেল উদ্ধার করে র্যাব ক্যাম্পে নিয়ে যায়। তিনি জানান, হরতালে নাশকতা সৃষ্টিতে দুর্বৃত্তরা ককটেল গুলো ব্যবহারের পরিকল্পনা করছিলো। র্যাবের উপস্থিতি টের পেয়ে ককটেলগুলো ফেলে পালিয়ে যায়। তাদের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
No comments:
Post a Comment