চট্টগ্রামের
আদালতে বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তির তাগিদ দিয়েছেন জেলা ও
দায়রা জজ মো. নুরুল হুদা। গতকাল জেলা জজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত দ্বিতীয়
বিচারিক সম্মেলনে তিনি এই তাগিদ দেন। গতকালের বিচারিক সম্মেলনে উপস্থিত
ছিলেন র্যাব-৭-এর অধিনায়ক, জেলা পুলিশ সুপার ও সিভিল সার্জনের প্রতিনিধি,
মুখ্য বিচারিক হাকিম ও আদালতের সব বিচারক, চট্টগ্রাম মেডিকেল কলেজের
ফরেনসিক বিভাগের প্রধান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক,
জ্যেষ্ঠ জেলা সুপার ও আইন কর্মকর্তারা। গতকাল সকাল সাড়ে নয়টা থেকে দুপুর
১২টা পর্যন্ত বৈঠক চলে।
বৈঠকে জেলা ও দায়রা জজ মো. নুরুল হুদা মামলার বিদ্যমান সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান সম্পর্কে মতামত দেন। বিচারকাজ সুষ্ঠু ও দ্রুত নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট সবাইকে তিনি বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দেন। সম্মেলনে জেলা ও দায়রা জজ বলেন, দ্রুত মামলা নিষ্পত্তি, আইনের শাসন বাস্তবায়ন, মানবাধিকার সংরক্ষণের জন্য নিরলস কাজ চলছে। দ্রুত সমন জারির ব্যবস্থা, নকলখানায় স্বল্পতম সময়ে নকল সরবরাহের ব্যবস্থা করা হয়। পুরোনো মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্মেলনে চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত মামলা নিষ্পত্তির হার সন্তোষজনক ছিল বলে জেলা জজ অভিমত ব্যক্ত করেন।

No comments:
Post a Comment