![]() |
| হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে। ছবি: রয়টার্স |
১৯৪৫ সালের ৬ আগস্ট সকাল সোয়া আটটায় যুক্তরাষ্ট্রের বি-২৯ বোমারু বিমান জাপানের হিরোশিমা শহরে ‘লিটল বয়’ নামের ভয়াবহ আণবিক বোমা ফেলে। ৪৩ সেকেন্ড পর শহরটিতে বিপর্যয় নেমে আসে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশ্বে পারমাণবিক বোমার প্রথম ওই হামলায় এক লাখ ৪০ হাজার মানুষ নিহত হয়। হামলার পরে তেজস্ক্রিয়তায় অনেক শিশু বিকলাঙ্গ হয়ে জন্ম নেয়।
পিস মেমোরিয়াল পার্কের স্মরণ অনুষ্ঠানে ওড়ানো হয় শান্তির প্রতীক পায়রা। এ ছাড়া ছিল শান্তি ঘোষণা। পারমাণবিক বোমা হামলায় হতাহতের জন্য প্রার্থনা করেন হাজারো মানুষ।
পিস মেমোরিয়াল পার্কের অনুষ্ঠানে জাপানের প্রধানমন্ত্রী সিনজো আবে বিশ্বজুড়ে পরমাণু নিরস্ত্রীকরণের ডাক দেন।
সিনজো আবে বলেন, আণবিক বোমার শিকার একমাত্র দেশ হিসেবে জাপানের দায়িত্ব পরমাণু অস্ত্র দূর করতে পদক্ষেপ নেওয়া।
বিশ্বশান্তির প্রয়োজনীয়তার ওপর পুনরায় গুরুত্ব দিয়ে জাপানের প্রধানমন্ত্রী বলেন, ‘পরমাণু অস্ত্রমুক্ত একটি বিশ্ব গড়তে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাব।’
দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিপক্ষ জাপানকে চূড়ান্তভাবে পরাস্ত করতে হিরোশিমায় হামলার পর ৯ আগস্ট জাপানের নাগাসাকি শহরেও পারমাণবিক বোমা ফেলে যুক্তরাষ্ট্র। ওই হামলায় ৭৪ হাজার মানুষ মারা যায়। এ মর্মান্তিক অভিজ্ঞতার পর বিশ্বজুড়ে এই বোমার বিরুদ্ধে জনমত গড়ে ওঠে।
![]() |
| জাপানের হিরোশিমায় আণবিক বোমা হামলার ৭০তম বার্ষিকী আজ। ভয়াবহ ওই হামলায় নিহতদের স্মরণে তৈরি হয়েছে পিস মেমোরিয়াল পার্ক। তারই সামনে কাঁদছেন এক বৃদ্ধা। ছবি: রয়টার্স |


No comments:
Post a Comment