নাশকতার
অভিযোগে করা পৃথক ৫০ মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন বিএনপির স্থায়ী
কমিটির সদস্য এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টু ও
যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান। রোববার সকালে ঢাকার সিএমএম ও মহানগর দায়রা
জজ আদালতে তারা আত্মসমর্পণ করেন। রাজধানীর বিভিন্ন থানায় ওই তিন নেতার
বিরুদ্ধে এসব মামলা করা হয়। বিএনপির নেতাদের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ
মিয়া তাদের আত্মসমর্পণের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। সানাউল্লাহ
মিয়া বলেন, গত ২৭ জুলাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মোট ৫২ মামলায় তাদের
নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এসব মামলার মধ্যে দুটি মামলা
কুমিল্লার চৌদ্দগ্রাম থানার। আপিল বিভাগের নির্দেশে বিএনপির নেতারা ঢাকার
সিএমএম আদালত ও মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করেন। ওই মামলাগুলোর
মধ্যে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে আমান উল্লাহ আমানের
বিরুদ্ধে ৪২টি মামলা রয়েছে পল্টন, শাহবাগ, মিরপুর, মতিঝিলসহ রাজধানীর
বিভিন্ন থানায়। নাশকতার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে
আনোয়ারের বিরুদ্ধে ৭টি মামলা করা হয় ঢাকার পল্টন, যাত্রাবাড়ী ও খিলগাঁও
থানায়। এ ছাড়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে
একই ধরনের অভিযোগে পল্টন থানায় করা হয় একটি মামলা। বিএনপির নেতারা আসলে কে
কত মামলায় আত্মসমর্পণ করছেন সে সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তি আছে। এর
কারণ হিসেবে জানা যায়নি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশিত ৫২ মামলার
বাইরে আরো বহু মামলা রয়েছে, যেগুলোতে তারা এখনো জামিন নেননি। একই দিনে ওই
মামলাগুলোতেও তারা আত্মসমর্পণ করছেন বলে জানা গেছে। সে জন্য মামলার প্রকৃত
সংখ্যা আত্মসমর্পণের শুনানির পরে জানা সম্ভব হবে। অ্যাডভোকেট সানাউল্লাহ
মিয়া জানান, আমানের বিরুদ্ধে মোট ৭১টি, এম কে আনোয়ারের বিরুদ্ধে ১০টি ও
মিন্টুর বিরুদ্ধে ৯টি মামলা রয়েছে। এসব মামলার মধ্যে ওই ৫২ মামলায় আপিল
বিভাগ থেকে জামিন পান তারা। রোববার ৫০ মামলায় বিচারিক আদালতেও জামিন
চেয়েছেন তারা। বাকি মামলাগুলোর জামিনের জন্যও হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন
বিএনপির নেতারা। আদালত সূত্রে জানা যায়, বেলা আড়াইটায় তাদের জামিন আবেদনের
শুনানি হবে।
Monday, August 3, 2015
আনোয়ার-মিন্টু-আমানের আত্মসমর্পণ
সূত্র ও লেখক @Source and Writer:
আইন ও বিচার,
নতুন বার্তা,
বিএনপি,
রাজনীতি
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment