নির্বাচনকালীন
সরকার নিয়ে বিএনপির দাবির পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন বিএনপির
চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন। তিনি বলেছেন, নিরপেক্ষ সরকারের অধীনেই
জাতীয় নির্বাচন হতে হবে। ‘হাসিনা মার্কা’ নির্বাচনে জনগণ ভোট দেয়ার সুযোগ
পাবে না। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করে খালেদা জিয়া
বলেন, আওয়ামী লীগ যা করেছে তা ভুলে যেতে হবে। প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে
যেতে হবে। শনিবার রাতে রাজশাহী জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সঙ্গে এক
মতবিনিময় সভায় খালেদা জিয়া এ সব কথা বলেন। গুলশানে খালেদা জিয়ার
রাজনৈতিক কার্যালয়ে ওই মতবিনিময়ের আয়োজন করা হয়। খালেদা জিয়া বলেন, ৫
জানুয়ারির নির্বাচনে না গিয়ে বিএনপি ভুল করেনি। কারণ আওয়ামী লীগ আগেই
ভোটের বাক্স ভর্তি করার কৌশল ঠিক করে রেখেছিল। তারা বিএনপিকে নির্বাচনে
নেয়ার অনেক চেষ্টাও করেছিল। নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করে বিএনপির
চেয়ারপারসন বলেন, তারা সংবিধানবিরোধী কাজ করছে। তাদের পদত্যাগ করা উচিত।
না হলে জনগণ ছাড় দেবে না। এবার ঢাকা থেকে জেলা পর্যায়ের কোনো কমিটি করা
হবে নােউল্লেখ করে খালেদা জিয়া বলেন, তৃণমূলের নেতা-কর্মীরাই কমিটি
করবেন। সে ক্ষেত্রে কেউ যেন নিজের লোককে কমিটিতে স্থান না দেয়। যোগ্যতা,
দলের প্রতি আনুগত্য, ত্যাগ এসব বিষয় বিবেচনায় নেওয়ার পরামর্শ দেন তিনি।”
খালেদা জিয়া বলেন, “ইয়াং জেনারেশনকে নেতৃত্বে আনতে হবে। বয়স্করাও
থাকবে। তাদের পরামর্শ নিয়ে কাজ করতে হবে।” বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে
সরকারদলীয় নেতাদের এমন বক্তব্যের জবাবে খালেদা জিয়া বলেন, বিএনপি সারা
জীবন থাকবে। কারণ বিএনপি কারো কথায় চলে না। মানুষের দুঃখ-কষ্টে তাদের পাশে
থাকে বিএনপি। এ জন্য বিএনপি আছে, থাকবে। ‘পরগাছাদের’ কথা শুনে আওয়ামী লীগ
ধ্বংস হচ্ছে। এদের জন্য দেশ ধ্বংস হচ্ছে।” খালেদা জিয়া রাজনীতিতে গুণগত
পরিবর্তন আনার অঙ্গীকার ব্যক্ত করে বলেন, আওয়ামী লীগ যা করেছে তা ভুলে
যেতে হবে। প্রতিহিংসা, প্রতিশোধ ভুলে যেতে হবে। মতবিনিময় সভায় বিএনপির
স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব
হোসেন, রাজশাহী জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি নাজমুস সাদাত
প্রমুখ উপস্থিত ছিলেন।
Monday, August 3, 2015
‘হাসিনা মার্কা’ নির্বাচনে ভোট দেয়ার সুযোগ নেই: খালেদা
সূত্র ও লেখক @Source and Writer:
খালেদা জিয়া,
নতুন বার্তা,
বিএনপি,
রাজনীতি
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment