Wednesday, August 12, 2015

রুয়েটে শিক্ষার্থীদের অবস্থান ধর্মঘট

ময়মনসিংহে শিল্পকলা একাডেমীর মাঠে আজ সকালে
বিজ্ঞান জয়োৎসবের আঞ্চলিক পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন
পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলক ন্যূনতম ক্রেডিট অর্জনের পদ্ধতি বাতিলের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপাচার্যের দপ্তরের সামনে এ কর্মসূচি পালন করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, এক বর্ষ থেকে আরেক বর্ষে উত্তীর্ণ হতে তাদের ৪০ ক্রেডিটের মধ্যে ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন করার নিয়ম করা হয়েছে। এর আগে কেউ এই ক্রেডিট অর্জন করতে না পারলেও পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারতেন। পরের ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষা দিয়ে ক্রেডিট পূরণের সুযোগ ছিল। কিন্তু ২০১৩-১৪ শিক্ষাবর্ষ থেকে এ পদ্ধতি তুলে নেওয়া হয়েছে। এখন কোনো শিক্ষার্থী যদি ন্যূনতম ক্রেডিট অর্জন করতে না পারে তবে তিনি পরবর্তী বর্ষে উত্তীর্ণ হতে পারবেন না। তাকে আগের বর্ষে থেকে পুনরায় পরীক্ষা দিয়ে ন্যূনতম ক্রেডিট অর্জন করতে হবে।
বাধ্যতামূলক এ ক্রেডিট অর্জনের নিয়ম বাতিলের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গতকাল সোমবার ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
জানতে চাইলে উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ সাংবাদিকদের বলেন, অ্যাকাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য শিক্ষার্থীদের ন্যূনতম ৩৩ ক্রেডিট অর্জন বাধ্যতামূলক করা হয়েছে। কেউ দুই সেমিস্টারে ন্যূনতম ক্রেডিট অর্জন করতে ব্যর্থ হলে ব্যাকলক পরীক্ষার মাধ্যমে এই ক্রেডিট অর্জন করতে পারে। সেখানেও সে ন্যূনতম ক্রেডিট পূরণ করতে ব্যর্থ হলে তাকে আগের বর্ষেই থাকতে হবে।
শিক্ষার্থীদের এ আন্দোলনকে ভিত্তিহীন উল্লেখ করে উপাচার্য বলেন, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের যে সব শিক্ষার্থী এই আন্দোলন করছে তাদের মদদ দিচ্ছে গুটি কয়েক শিক্ষার্থী। ওই বর্ষের ৭২৫ শিক্ষার্থীর মধ্যে মাত্র ২৯ জন ন্যূনতম ক্রেডিট পাননি। তারাই এই আন্দোলনে নেমেছে।

No comments:

Post a Comment