![]() |
| চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র পদে নির্বাচনে একজন কাউন্সিলর ভোট দিচ্ছেন। ছবিটি আজ সকালে তোলা। ছবি: প্রথম আলো। |
চট্টগ্রাম
সিটি করপোরেশনের প্যানেল মেয়র পদে নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত তিন
কাউন্সিলর প্রার্থী জয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে
দুপুর পৌনে একটা পর্যন্ত আন্দরকিল্লার নগর ভবনের কে বি আবদুচ ছত্তার
মিলনায়তনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। আজকের নির্বাচনে ২০ নম্বর দেওয়ান
বাজার ওয়ার্ডের কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী ৩৯ ভোট পেয়ে প্রথম
হয়েছেন। ৩১ ও ৩০ ভোট পেয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন সংরক্ষিত
ওয়ার্ড কাউন্সিলর জোবাইরা নার্গিস খান ও ১০ নম্বর উত্তর কাট্টলীর
কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ। নির্বাচনে ৫৫ জন কাউন্সিলরের মধ্যে ৫৪ জন
ভোট দেন। সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন নির্বাচন পরিচালনা
করেন। সিটি করপোরেশনের সচিব রশিদ আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া
শিরিন, মেয়রের একান্ত সচিব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম ও প্রধান হিসাব রক্ষণ
কর্মকর্তা মো. সাইফুদ্দিন তাঁকে সহযোগিতা করেন।
৬ আগস্ট অনুষ্ঠিত সিটি করপোরেশনের প্রথম সাধারণ সভায় সাধারণ ওয়ার্ড থেকে সাতজন ও সংরক্ষিত ওয়ার্ড থেকে পাঁচজন কাউন্সিলর প্যানেল মেয়র পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেন। তবে আজ নির্বাচনের আগে সাধারণ ওয়ার্ডের দুই প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করেন। সংরক্ষিত ওয়ার্ডের পাঁচজনই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
ফল ঘোষণার পর সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, নির্বাচিত এ পরিষদকে আইন-কানুন, বিধি-বিধান এবং এখতিয়ারের মধ্যে থেকে কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রত্যেককে তাঁদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহি করতে হবে। নির্বাচিত কাউন্সিলররা নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করলে নাগরিক সেবা শতভাগ নিশ্চিত করা যাবে।

No comments:
Post a Comment