জার্মানিতে
দু'জন সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগের তদন্ত শুরু হয়েছে৷
‘গ্রিমে অনলাইন’ পুরস্কার জয়ী জার্মানির একটি জনপ্রিয় ব্লগ সাইটের দুই
সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ, তারা রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস করেছেন৷ গত
ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসে প্রকাশিত দুটি প্রতিবেদনের কারণে দেশদ্রোহীতার
অভিযোগের মুখে পড়েছেন ‘নেৎসপোলিটিক ডট অর্গ' নামের একটি ব্লগ সাইটের দুই
সাংবাদিক ও ব্লগার৷ সাংবাদিক দু'জনের নাম আন্দ্রে মাইস্টার এবং মার্কুস
বেকেডাল৷ ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, ইন্টারনেটে
নজরদারি বাড়ানোর কাজে ব্যয় করার জন্য বাজেট বাড়াতে চাইছে জার্মানির
অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা৷ এরপর এপ্রিলে ‘ফলোআপ' প্রতিবেদনও প্রকাশ করা
হয়৷ সেখানে জানানো হয়, সামাজিক যোগাযোগ বিষয়ক ওয়েবসাইটগুলোর ওপর
নজরদারির জন্য গোয়েন্দা সংস্থা একটি বিশেষ ইউনিট গঠন করছে৷ এরই
পরিপ্রেক্ষিতে সাংবাদিক আন্দ্রে মাইস্টার এবং বিশ্বখ্যাত ব্লগার সম্মেলন
‘রি:পাবলিকা'-র প্রতিষ্ঠাতা মার্কুস বেকেডালকে জানানো হয় যে, ফেব্রুয়ারি
এবং এপ্রিলের ওই দুটো প্রতিবেদনের কারণে তাদের বিরুদ্ধে দেশদ্রোহীতার
অভিযোগে তদন্ত শুরু হচ্ছে৷ প্রতিবেদনে পরিচয় গোপন রেখে সূত্র হিসেবে
উল্লেখ করা এক ব্যাক্তির বিরুদ্ধেও একই অভিযোগে তদন্ত শুরু হয়েছে বলেও
বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে৷ সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহীতার
অভিযোগ তদন্তের এই বিষয়টি জার্মানিতে তুমুল সমালোচনার মুখে পড়েছে৷
বিষয়টিকে ‘গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ' হিসেবে দেখছে জার্মানির
সাংবাদিক ইউনিয়ন৷ সাংবাদিক ইউনিয়নের প্রধান মিশায়েল কনকেন সাংবাদিকদের
বিরুদ্ধে এমন ব্যবস্থার কঠোর সমালোচনা করে অবিলম্বে তদন্ত বন্ধ করার দাবি
জানিয়েছেন৷ জার্মানিতে সংবাদমাধ্যম এবং সাংবাদিকদের কাজে হস্তক্ষেপ বা
নিয়ন্ত্রণের চেষ্টার দৃষ্টান্ত খুব বিরল৷ সর্বশেষ আলোচিত ঘটনাটি ঘটেছিল
১৯৬২ সালে৷ সেবার জার্মানির অন্যতম সাপ্তাহিক পত্রিকা ‘ডেয়ার স্পিগেল' একটি
প্রতিবেদনে দাবি করে, জার্মান সেনাবাহিনী পারমাণবিক অস্ত্রের হুমকি
মোকাবিলায় অক্ষম৷ ‘ডেয়ার স্পিগেল'-এর বিরুদ্ধে তদন্ত হয়েছিল এবং
দেশদ্রোহীতার দায়ে সাংবাদিকের কারাদণ্ডও হয়েছিল তখন৷- ডিডব্লিউ
Monday, August 3, 2015
জার্মানিতে ২ সাংবাদিকের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ
সূত্র ও লেখক @Source and Writer:
আন্তর্জাতিক,
জার্মানি,
নতুন বার্তা,
মিডিয়া
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment