দেশজুড়ে
নানা আয়োজনে রোববার স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করেছে
নগররাষ্ট্র সিঙ্গাপুর। আয়োজনের মধ্যে ছিল কুচকাওয়াজ, জাতীয় অঙ্গীকার পাঠ ও
জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠান। খবর বিবিসির।
কুচকাওয়াজ দেখতে সমবেত হন হাজারো লোক। সম্মিলিতকণ্ঠে জাতীয় অঙ্গীকার পাঠ ও জাতীয় সংগীত গাওয়ার অনুষ্ঠানেও হাজির হয় বহু মানুষ। এসব অনুষ্ঠানে অংশ নেওয়া উল্লেখযোগ্য বিদেশি অতিথিদের মধ্যে ছিলেন প্রতিবেশী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক ও অস্ট্রেলিয়ার উপপ্রধানমন্ত্রী ওয়ারেন ট্রাস।
১৯৬৫ সালে স্বাধীনতা লাভ করে সিঙ্গাপুর। সামাজিক অস্থিরতার কারণে মালয় ফেডারেশন থেকে বিচ্ছিন্ন হয়ে জন্ম নেয় এই নগর রাষ্ট্রটি। সাবেক ব্রিটিশ উপনিবেশ সিঙ্গাপুর ৫০ বছরে নিজেকে বিশ্বের সবচেয়ে সম্পদশালী দেশগুলোর একটিতে পরিণত করেছে। তবে এই ঈর্ষণীয় উন্নতির পাশাপাশি দেশটিতে বাকস্বাধীনতা ও রাজনীতির ওপর কঠোর বিধিনিষেধ নিয়ে কড়া সমালোচনাও রয়েছে।
প্রত্যেক বছরই ঘটা করে স্বাধীনতা দিবস পালন করে সিঙ্গাপুর। তবে ৫০ বছর পূর্তি উপলক্ষে এবারের ‘এসজি ৫০’ উদ্যাপন ছিল নগররাষ্ট্রটির ইতিহাসে সবচেয়ে জাঁকজমকপূর্ণ। কার্যত কয়েক মাস ধরেই এই উদ্যাপন চলে আসছে। দেশটির দোকানপাট, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যমসহ সব ক্ষেত্রে পড়েছে এর ছোঁয়া।
ইয়াং জি লিং নামের একজন শিক্ষার্থী বলেন, ‘আমাদের মতো একটি ক্ষুদ্র রাষ্ট্রের জন্য এটি মাত্র ৫০ বছর। এই সময়ে আমরা অনেক কিছু অর্জন করেছি। তাই এটি এমন একটি বছর, যা চিরদিনের জন্য মনে রাখবেন সিঙ্গাপুরের বাসিন্দারা।’
দিবসটি উদ্যাপনে সাপ্তাহিক ছুটি দুদিনের সঙ্গে মিলিয়ে মোট চার দিনের ছুটি ঘোষণা করে সরকার। গত বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় দেশটি থেকে মালয়েশিয়ায় যাওয়ার ক্রসিংগুলোতে ব্যাপক ভিড় দেখা যায়। কারণ, দীর্ঘ ছুটি কাটাতে সিঙ্গাপুরের হাজারো মানুষ মালয়েশিয়ায় যেতে পছন্দ করে।
কুচকাওয়াজে সিঙ্গাপুরের স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া রাষ্ট্রনায়ক লি কুয়ান ইউয়ের প্রতি বিশেষ শ্রদ্ধা জানানো হয়। দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে ১৯৯০ সাল পর্যন্ত এই পদে ছিলেন লি কুয়ান ইউ। গত মার্চ মাসে তিনি মারা যান।
স্বাধীনতা দিবস উদ্যাপনের প্রারম্ভে লি কুয়ানের ছেলে ও বর্তমান প্রধানমন্ত্রী লি হেসিয়েন লুং বলেন, ‘এই ৫০ বছরে আমরা একটি উঁচু ভিতের ওপর দাঁড়িয়ে গেছি। পেছন ফিরে দেখলে আমরা বিস্মিত হই—কতটা পথই না পেরিয়ে এসেছি! যাঁরা এটিকে বাস্তবে রূপ দিয়েছেন, তাঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।’
সিঙ্গাপুরের নাগরিকদের মাথাপিছু জিডিপি ৫৬ হাজার মার্কিন ডলারের ওপরে। তবে সমালোচকেরা দেশটিতে বিরোধীদের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর কঠোর বিধি-নিষেধের বিরুদ্ধে সমালোচনায় সরব। বর্তমান ক্ষমতাসীন দল পিপলস অ্যাকশন পার্টি (পিএপি) স্বাধীনতার পর পুরো ৫০ বছর ধরেই ক্ষমতায় রয়েছে। তবে আগামী নির্বাচনে অধিকতর ভালো করার আশা করছে বিরোধীরা। সর্বশেষ নির্বাচনে পিএপি ইতিহাসের সবচেয়ে খারাপ ফল করে। তারপরও দলটি ৮৭টি আসনের মধ্যে ৮০টিই ধরে রাখতে পেরেছিল।

No comments:
Post a Comment