![]() |
| রাজধানীতে বৃষ্টির কারণে শেরেবাংলা নগর থানায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। -প্রথম আলো |
পানির
মধ্যে বালুর বস্তা ফেলা। তার ওপর দিয়ে হেঁটে যাচ্ছে পুলিশ। সতর্কতার
সঙ্গে ফেলতে হচ্ছে পা। একটু এদিক-ওদিক হলেই সোজা গিয়ে পড়তে হবে ময়লা
পানিতে। ফলাফল কী হবে, তা বলার অপেক্ষা রাখে না। দৃশ্যটি রাজধানীর
শেরেবাংলা নগর থানা প্রাঙ্গণের। বৃষ্টির পানিতে থানার সামনের প্রাঙ্গণ
সয়লাব। দুর্ভোগ শুধু পুলিশের নয়, বিভিন্ন প্রয়োজনে থানায় আসা
নগরবাসীরও। এই থানার পুলিশ সদস্যরা বলছেন, সামান্য বৃষ্টি হলেই থানার
প্রাঙ্গণে পানি জমে টইটম্বুর হয়ে যায়। ফলে কাজ করতে বেশ বেগ পেতে হয়।
কয়েক ঘণ্টা পর বৃষ্টির পানি নেমে গেলেও শুরু হয় আরেক সমস্যা। প্রাঙ্গণটি
হয়ে যায় কর্দমাক্ত। ফলে বৃষ্টি-বাদলার দিনে প্রচণ্ড দুর্ভোগ পোহাতে হয়
তাঁদের। গতকাল রোববার দুপুরে শেরেবাংলা নগর থানায় গিয়ে দেখা যায়,
থানার সামনের জায়গায় জমে থাকা পানি গিয়ে ছুঁয়েছে বারান্দা পর্যন্ত।
আরেকটু বৃষ্টি হলেই পানি ঢুকে পড়বে থানার ভেতরে। পানির ওপর কয়েক হাত
দূরত্বে বালুর বস্তা ও ইট ফেলা হয়েছে। তার ওপর পা ফেলে চলাফেরা করছেন
পুলিশ ও থানায় আসা লোকজন।
জানতে চাইলে শেরেবাংলা নগর থানার ওসি জি জি বিশ্বাস বলেন, ‘এটা তো প্রাকৃতিক সমস্যা। দুর্ভোগের মধ্যেই আমরা কাজ করতে অভ্যস্ত হয়ে উঠেছি। আমাদের থানা নতুন জায়গায় স্থানান্তরের প্রক্রিয়া চলছে। স্থানান্তরিত হলে এই দুর্ভোগ আর থাকবে না।’

No comments:
Post a Comment