![]() |
| খুলনা শহরের বসুপাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবিরের দুই নেতাসহ ১১৭ জনকে আটক করেছে। ছবি: প্রথম আলো |
খুলনা
শহরের বসুপাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে
ছাত্রশিবিরের দুই নেতা এবং ওই সংগঠনের কর্মী সন্দেহে ১১৭ জনকে আটক করেছে।
ওই মাদ্রাসায় ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠান চলছিল।
![]() |
| খুলনা শহরের বসুপাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবিরের দুই নেতাসহ ১১৭ জনকে আটক করেছে। ছবি: প্রথম আলো |
সোনাডাঙ্গা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহমেদ প্রথম আলোকে বলেন, গোপন
সংবাদের ভিত্তিতে পুলিশ শহরের বসুপাড়ার দারুল কোরআন সিদ্দিকীয়া কামিল
মাদ্রাসায় বেলা দুইটার দিকে অভিযান চালায়। সেখান থেকে খুলনা মহানগর শিবিরের
সভাপতি মীর মিরাজ হোসেন, সাহিত্য সম্পাদক মো. শাহাদাত হোসেন ও ওই
মাদ্রাসার শিক্ষক মনিরুজ্জামানসহ ১১৯ জনকে আটক করা হয়। থানায় তাদের পরিচয়
যাচাই-বাছাই করা হচ্ছে। এই প্রক্রিয়া শেষ হলে প্রকৃত সংখ্যা জানা যাবে।
ওসির দাবি, পুলিশ সেখান থেকে ৯১টি বই উদ্ধার করেছে। আটককৃতরা সেখানে নবীনবরণ অনুষ্ঠানের দাবি করলেও এ নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে বলেন জানান তিনি।
ওসির দাবি, পুলিশ সেখান থেকে ৯১টি বই উদ্ধার করেছে। আটককৃতরা সেখানে নবীনবরণ অনুষ্ঠানের দাবি করলেও এ নিয়ে তাঁদের সন্দেহ রয়েছে বলেন জানান তিনি।
![]() |
| খুলনা শহরের বসুপাড়া এলাকার একটি মাদ্রাসা থেকে পুলিশ আজ বৃহস্পতিবার দুপুরে ছাত্রশিবিরের দুই নেতাসহ ১১৭ জনকে আটক করেছে। ছবি: প্রথম আলো |

No comments:
Post a Comment