Friday, August 21, 2015

ওলামা লীগের সভাপতিকে ছুরিকাঘাত

আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজ শেষে রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে এ ঘটনা ঘটে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম জানান, ইলিয়াস হোসাইন বিন হেলালী জুমার নামাজ শেষে বের হওয়ার সময় এক ব্যক্তি তাকে ছুরিকাঘাত করে। এ সময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। আহত ইলিয়াসকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

No comments:

Post a Comment