ফেনীতে
সাম্প্রতিক বন্যায় আউশ, রোপা আমন, আমনের বীজতলা ও সবজিখেত নষ্ট হয়ে সাড়ে
সাত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র এ কথা
জানিয়েছে।
সম্প্রতি অবিরাম বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির কারণে সৃষ্ট বন্যায় ফেনীর ৯৩টি গ্রাম প্লাবিত হয়। বন্যায় দাগনভূঞা উপজেলার ৬০টি, ফেনী সদরের ২৫টি ও ফুলগাজীর ৮টি গ্রাম প্লাবিত হয়। এতে দাগনভূঞার ৩০ হাজার, ফেনী সদরের ১২ হাজার ৬৬০ ও ফুলগাজীর ৫ হাজার ৮০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া অতিবৃষ্টিতে ছাগলনাইয়া, সোনাগাজী ও পরশুরামে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ফসলের ক্ষতি হয়েছে।
দাগনভূঞা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম জানান, উপজেলার ২৫০ হেক্টর জমির আউশ ধান এবং ৪৯০ হেক্টর জমির আমনের বীজতলার ক্ষতি হয়েছে। এতে ক্ষতি হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৮০ হাজার ২২৫ টাকার।
ফেনী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু নঈম মো. সাইফুদ্দিন জানান, উপজেলায় ১৯ হেক্টর রোপা আমন, ২৩৮ হেক্টর আমনের বীজতলা এবং ১৩৯ হেক্টর গ্রীষ্মকালীন সবজিখেত নষ্ট হয়েছে। এতে কৃষি খাতে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ১৯০ টাকা।
সূত্র জানায়, ফুলগাজী উপজেলায় ৩০ হেক্টর রোপা আমন ও ৬০ হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়েছে। এতে ক্ষতির পরিমাণ ৬৩ লাখ ৮৩ হাজার ৪০ টাকা। ছাগলনাইয়া উপজেলায় ৪০ হেক্টর জমির রোপা আমন, ১৯০ হেক্টর জমির আমনের বীজতলা এবং ১০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি নষ্ট হয়েছে। এতে ক্ষতি হয়েছে ১ কোটি ৬৮ লাখ ৬৩ হাজার টাকার। সোনাগাজী উপজেলায় ৭০ হেক্টর জমির আমনের বীজতলা নষ্ট হয়ে ক্ষতি হয়েছে ৫১ লাখ ৮৭ হাজার টাকার এবং পরশুরাম উপজেলায় ৩০ হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়ে ক্ষতি হয়েছে ১২ লাখ ৯৭ হাজার টাকার।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ফেনীর ভারপ্রাপ্ত উপপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, বন্যায় জেলায় মোট ৭ কোটি ৫৩ লাখ ৭৮ হাজার ৪৫৫ টাকার ফসলের ক্ষতি হয়েছে।

No comments:
Post a Comment