![]() |
| ব্রিটিশ কাউন্সিল পরিদর্শক দলের সঙ্গে মতবিনিময় করেন সিআইইউর কর্মকর্তারা |
ব্রিটিশ
কাউন্সিলের একটি পরিদর্শক দল ৫ আগস্ট চট্টগ্রাম ইনডিপেনডেন্ট বিশ্ববিদালয়
(সিআইইউ) পরিদর্শন করেন। পরিদর্শক দলের মধ্যে ছিলেন ব্রিটিশ কাউন্সিলের
গ্লোবাল হিউম্যান রিসোর্স ডিরেক্টর হেলেন মারলে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক
পরিচালক স্টিফেন রোমান, দক্ষিণ এশিয়ার হিউম্যান রিসোর্স ডিরেক্টর রাসেল
স্টোর, ব্রিটিশ কাউন্সিল-বাংলাদেশের গ্রন্থাগার ব্যবস্থাপক সারওয়াত রেজা,
প্রধান পরীক্ষক দীপ অধিকারী, কেন্দ্র ব্যবস্থাপক নাহিদ খান, হিউম্যান
রিসোর্স ব্যবস্থাপক ফয়সাল উবায়েদ এবং ব্রিটিশ কাউন্সিল, চট্টগ্রামের
গ্রন্থাগার কো-অর্ডিনেটর মাসুদুল আলম। পরে পরিদর্শক দল সিআইইউর
কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। পরিদর্শক দল
বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান পদ্ধতি এবং বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ডের
প্রশংসা করে। বিজ্ঞপ্তি।

No comments:
Post a Comment