Thursday, August 6, 2015

মেরন সান স্কুল এন্ড কলেজ প্রথম বর্ষের ওরিন্টেশন ক্লাস ও বরণ অনুষ্টান

মেরন সান স্কুল এন্ড কলেজে এইচ.এস.সি‘র প্রথম বর্ষের ওরিন্টেশন ক্লাস ও নবীনদের বরণ অনুষ্টান গত ৬ আগষ্ট চকবাজার মেরন সান স্কুল কলেজের মনিরুজ্জামান মিলনায়তনে শিক্ষাবিদ  অধ্যক্ষ ড.মোহাম্মদ সালাউল্লাহ্ সভাপতিত্বে   অনুষ্টিত হয় । প্রধান অতিথির বক্তব্য রাখেন,লায়ন সৈয়দ মোরশেদ হোসেন। ওসমান বেনজিরের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন প্রতিষ্টানের চীফ কো-র্ডিনেটর শিহাব ইকবাল,উপাধ্যক্ষ নূর কাশেম তালুকদার, রাজেশ কান্তি পাল।শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,শাহ আলম,শহিদুল ইসলাম,মো.এমদাদ হোসেন।এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন,জীবনের অধ্যায়নের সময়ের মধ্যে এইচ.এস.সি লেভেলটি গুরুত্বপূর্ণ অধ্যায় । জীবনে লক্ষ্যে স্থির হয় এ সময়। শিক্ষার এইচ এস সি‘র লেভেল শিক্ষার্থীদের সঠিক ভাবে অধ্যাবসায় না করলে জীবনে গতি ভুল পথে যেতে পারে । একাদশ শ্রেণীকে শিক্ষার্থীদেরকে গুরুত্বের সাথে নিতে হবে । একাদশ শ্রেনীর ওরিন্টেশন ক্লাস  ও বরণ অনুষ্টানে তিন ক্যাম্পাসের ছাত্র/ছাত্রীরা উপস্থিত ছিলেন


No comments:

Post a Comment