Saturday, September 12, 2015

কক্সবাজারের ঈদগাঁওতে বিভিন্ন স্থানে চুরি সংঘটিত


কক্সবাজারের ঈদগাঁওতে বিভিন্ন স্থানে চুরি সংঘটিত

শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি, কক্সবাজার।
ঈদগাঁওতে দু’দিনে পৃথক ঘটনায় পাঁচ স্থানে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে চুনোপুটি চোর আটক হলেও রাঘব বোয়াল অধরা রয়ে গেছে। ৯ সেপ্টেম্বর গভীর রাতে ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজপাড়া ও জালালাবাদ ইদ্রিচ পুরে এ ঘটনা ঘটে। জানা যায়, ঈদগাঁও-চৌফলদন্ডী-কক্সবাজার সড়কের ম্যাজিক গাড়ীর লাইনম্যান নুরুল ইসলামের বাড়ী থেকে ২ টি মোবাইল সেট চুরি হয়। অপরদিকে ঈদগাঁও মাইজ পাড়া আজিজিয়া নুরুল উলুম মাদ্রাসার শিক্ষক মোঃ শফির একটি মোবাইল সেট ও নগদ টাকা এবং ঐ মাদ্রাসার এক ছাত্রের নগদ টাকা চুরি হয়ে যায় ৯ সেপ্টেম্বর। এছাড়া জালালাবাদ ইউনিয়নের ইদ্রিচপুরের জুনাইদের একটি মোবাইল সেট ও নগদ টাকা চুরি করে চোরের দল। ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক তিনটার দিকে ঈদগাঁও উত্তর মাইজ পাড়ার নুরুল ইসলামের একটি গরু বাড়ী থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতেনাতে দুই চোরকে আটক করে গরুর মালিক। এসময় তাদের কাছ থেকে গরুটি কেড়ে নেয়। ধৃত চোরেরা হল স্থানীয় মোজাফ্ফর আহমদের পুত্র এবাদত উল্লাহ এবং সাতকানিয়া ফকির পাড়ার জাহেদ। তারা পরষ্পর যোগসাজসে ঘটনাটি ঘটায় বলে ভূক্তভোগীরা জানান। তবে স্থানীয়দের মতে, এ চোর সিন্ডিকেটের তৎপরতা বৃহত্তর এলাকাতে দীর্ঘদিন ধরে তৎপর ছিল। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান চৌধুুরী জানান, গরু চুরির অভিযোগে দু’চোরকে হাতেনাতে ধরে পরবর্তীতে পুলিশে সোপর্দ করা হয়েছে। আবার একই দিন গভীর রাতে ঈদগাঁও কলেজ গেইট এলাকার নুর শরিফের কুলিং কর্নারে নগদ টাকাসহ মালামাল চুরি হয়। অপরদিকে কয়েকদিন পূর্বে উত্তর মাইজ পাড়া এলাকার শহীদুল ইসলাম নামের এক যুবকের মোটর সাইকেলটি বাড়ী থেকে চুরি করে নিয়ে যাওয়ার পরক্ষণে পাওয়া যায়। আসন্ন ঈদুল আযহা তথা কোরবানীর ঈদকে সামনে রেখে বৃহত্তর এলাকাতে চোরদলের উৎপাত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসী নির্ঘুম রাত কাটাচ্ছে। একের পর এক চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা চরম আকারে বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে বিশাল এলাকায় চোর সিন্ডিকেটের তৎপরতা থেকে মুক্তি পেতে পুলিশী টহলের জোর দাবী জানান সচেতন মহল।

No comments:

Post a Comment