হিদ মোস্তফা শাহিদ,
সদর প্রতিনিধি, কক্সবাজার: কক্সবাজার সদরের চৌফলদন্ডীতে তুচ্ছ ঘটনাকে
কেন্দ্র করে ৩ গ্রামবাসীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময়
পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ করেছে বলে
জানা গেছে। ঘটনাটি ঘটেছে ১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার সময় বর্ণিত ইউনিয়নের
নতুন মহাল কামারের দোকান সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে
জানা যায়, একই ইউনিয়নের ফাতেমা মেম্বারের মালিকানাধীন একটি টমটম অপর একটি
মোটর বাইককে ধাক্কা দিলে ঘটনার সূত্রপাত হয়। বাইক চালক স্থানীয় জাহাঙ্গীর
আমির নামের এক ব্যক্তি টমটম চালককে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে
সে টমটম গাড়িটি অন্যত্রে নিয়ে যাওয়ার চেষ্টা করে বলে স্থানীয়রা জানায়। ঐ
সময় টমটম চালক একই ইউনিয়নের খামার পাড়া গ্রামের বাসিন্দা হওয়ায় গাড়িটি
ছাড়িয়ে নিতে স্থানীয় মোহাম্মদ মেম্বারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নতুন মহাল
এলাকায় প্রবেশ করলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এক পর্যায়ে ৩ গ্রামবাসীর
মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ঈদগাঁও পুিলশ তদন্ত কেন্দ্রের এএসআই আমিরুলের নেতৃত্বে একদল পুলিশ
ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলে কতিপয় মুখোশধারী
এলাকাবাসী তাদের উপর ইট-পাটকেল ও কাঁদা ছুঁড়তে থাকে। এক পর্যায়ে
আত্মরক্ষার্থে পুলিশ অন্যত্রে সরে এসে স্থানীয় সমাজ সেবক ও সমাজ সর্দারদের
মাধ্যমে ঘটনা মিমাংসা করে দেওয়ার আশ্বাস দিয়ে চলে আসেন বলে উপ পরিদর্শক
মিনহাজ মাহমুদ ভুঁইয়া জানান। এএসআই আমিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি
শান্ত রয়েছে। তবে অভিযুক্তদের মোবাইলে একাধিকবার কল দেওয়ার পরও রিসিভ না
করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Saturday, September 12, 2015
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment