Monday, September 14, 2015

কক্সবাজরের মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসী

কক্সবাজরের মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে এলাকাবাসী
শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজার সদরের ঈদগাঁও উত্তর মাইজ পাড়া এলাকায় সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সমাজ বিরোধী কর্মকান্ড, চুরি ও মাদকের ক্রয়-বিক্রয় ও সেবিদের উৎপাত ব্যাপকহারে বেড়ে যাওয়ার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টির জন্য জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মাইজ পাড়ার ইয়াং ভয়েজার্স কাবের সভাপতি রাজিবুল হক চৌধুরী রিকুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারেক আজিজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, জিয়াউল করিম, সরওয়ার কামাল, ফরিদুল আলম, শাহজালাল, রাশেদুল হক রিয়াদ, দিদারুল ইসলাম, ছৈয়দ করিম, জাফর আলম, এরশাদুল করিম, সুলতান মাদমুদ রনি, অধ্যাপক দিদারুল ইসলাম প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে এলাকায় মাদকসেবী ও ব্যবসায়ীদের চিহ্নিত করে প্রশাসনের হাতে সোপর্দ করা ও সচেতনতা মূলক গোল টেবিল মিটিংয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া মাদক ব্যবসায়ীদের তালিকা প্রকাশ করে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার বরাবরে স্মারকলিপি প্রদান ও সৌজন্য সাক্ষাত সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া আগামী জুমাবার রাত ৮টার সময় সকল সদস্যদের উপস্থিতিতে মাইজ পাড়াস্থ অস্থায়ী কার্যালয়ে অনুিষ্ঠত হওয়ার কথা রয়েছে।

No comments:

Post a Comment