Thursday, September 3, 2015

কক্সবাজারের চকরিয়ায় সংখ্যালঘু কলেজছাত্রী ধর্ষিত, ধর্ষক গ্রেফতার

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের এক কর্মীর হাতে সংখ্যালগু এক কলেজছাত্রী ধর্ষিত হয়েছে। গত সোমবার ডুলাহাজারা কলেজে যাওয়ার পথে অপহরণ করে ধর্ষণের পর ৪৮ ঘন্টার মধ্যে ধর্ষিত ছাত্রীকে ছেড়ে দেয় ধর্ষকরা। মঙ্গলবার এ অভিযোগে থানায় মামলা হলে বুধবার বেলা ১টার দিকে স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্ত ধর্ষক মনুর আলম প্রকাশ মনিয়াকে (৩৫) গ্রেফতার করতে সম হয় পুলিশ। ধর্ষিতা ডুলাহাজারা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। ধর্ষণের ঘটনা কাউকে জানালে ধর্ষিকতার বাড়িঘর জ্বালিয়ে দেওয়ারও হুমকী দেয় দুর্ধর্ষ ধর্ষকরা। উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পাগলির বিলের বাসিন্দা পুলিন বিহারী মল্লিক সাংবাদিকদের জানান, গত (৩১ জুলাই) সোমবার তার কলেজপড়–য়া মেয়ে প্রতিদিনের ন্যায় ওইদিন সকাল ৯টার দিকে কলেজে যাচ্ছিল। কলেজের নিকটে পৌছার আগে একই ইউনিয়নের রংমহল গ্রামের বাসিন্দা সাহাবউদ্দিনের পুত্র মনুর আলম প্রকাশ মনিয়া(৩৫)র নেতৃত্বে ২/৩জনের র্দুর্বত্ত মেয়েকে অপহরণ করে। প্রায় ৪৮ ঘন্টা পর ভোরে তারা মেয়েকে ছেড়ে দেয়।
চকরিয়া থানার অফিস ইনচার্জ প্রভাসচন্দ্র ধর জানান, ধর্ষনের ঘটনায় ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। ওসি (তদন্ত) কামরুল ইসলাম জানান, ধর্ষন ঘটনার নায়ক মনিয়াকে ডুলাগাহাজারা থেকে বুধবার এস আই দেবাশীষ এবং এসআই এনামুল হক সহ থানার একদল পুলিশ গ্রেফতার করতে সম হয়েছে। স্থানীয় লোকজন জানান, গ্রেফতারকৃত মনিয়া এপর্যন্ত ৫টি বিয়ে করেছে, বর্তমানে ৩টি স্ত্রী ঘরে রয়েছে। আওয়ামীলীগ নেতাদের নাম ভাঙ্গিয়ে সে ইতোমধ্যে নানা অপকর্ম করে চলছে। এছাড়া ওই মনিয়ার নেতৃত্বে ১০/১২ জনের একটি সিন্ডিকেট রয়েছে যারা স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের  জনৈক প্রভাবশালী নেতার নির্দেশে নানা অপকর্ম করে বলে প্রচার রয়েছে।

No comments:

Post a Comment