এ.কে,এম বেলাল উদ্দিন,চকরিয়াঃ
চকরিয়ায় টানা দুইদিনের ভারী বর্ষণে মাতামুহুরী নদীতে পাহাড়ি ঢল নেমেছে।
নদীর পানি বেড়ে যাওয়ায় মঙ্গলবার ফের উপজেলায় বন্যার সৃষ্টি হয়েছে। এতেকরে
উপজেলার প্রায় নিমাঞ্চল প্লাবিত হয়েছে। পানিতে তলিয়ে গেছে শতাধিক গ্রামের
ঘর-বাড়ি। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকলে পঞ্চম বারের বন্যার মুখোমুখি হবে
এতদাঞ্চলের মানুষ। চকিিরয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান বলেন,
ভারী বর্ষণে মাতামুহুরী নদীতে পানি বেড়ে যাওয়ার ফলে পৌরসভার বিভিন্ন জনপদে
বিশেষ করে নিমাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। পৌরশহর রÿাবাঁধ চরম হুমকির মুখে
পড়েছে। বরইতলী ইউপি চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জানান, ভারী বর্ষন ও
ফের বন্যার কারনে তার ইউনিয়নের ডেইঙ্গাকাটা, রসুলাবাদ, গোবিন্দপুর,
শান্তিবাজার এলাকার বেশির ভাগ এলাকা তলিয়ে গেছে পানিতে। পানি উন্নয়ন বোর্ড
আগের বন্যায় ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ সমুহ মেরামতে কোন ধরণের উদ্যোগ না নেয়ায়
মুলত নদীর তীরবর্তী এলাকার লোকজনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বারবার।
উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, হারবাং ইউপি
চেয়ারম্যান জহির উদ্দিন আহমদ বাবর, ল্যারচর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ
মানিক, কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দিন চৌধুরী, চিরিংগা ইউপি
চেয়ারম্যান জসিম উদ্দিন, পুর্ববড় ভেওলা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল,
পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান মো.সাহাব উদ্দিন ও ঢেমুশিয়া ইউপি
চেয়ারম্যান রো¯Íম আলী বলেন, সোমবার ও মঙ্গলবারের টানা ভারী বর্ষণে
মাতামুহুরী নদীতে ফের পাহাড়ি ঢল নেমেছে। ফলে নদীর পানি বেড়ে গিয়ে বর্তমানে
তাদের ইউনিয়নের প্রায় নিমাঞ্চল কয়েক ফুট পানিতে তলিয়ে গেছে। তাঁরা বলেন,
রাতে ভারী বর্ষণ অব্যাহত থাকলে মাতামুহুরী নদীতে পানি প্রবাহ বাড়বে। এতে
করে বন্যা পরিস্থিতি ভয়াবহতা রূপ নেবে। বিএমচর ইউপি চেয়ারম্যান বদিউল আলম
বলেন, মঙ্গলবার পাহাড়ি ঢলের কারনে মাতামুহুরী নদীতে ব্যাপক আকারে বন্যা
সৃষ্টি হয়েছে। নদীর দুই তীর উপচে ঢলের পানি ঢুকে পড়েছে বিএমচর ইউনিয়নের
প্রায় নিচু এলাকায়। আগের কয়েকদফা বন্যার কারনে ইউনিয়নের একাধিক পয়েন্টে
পাউবোর বেড়িবাঁধ ভেঙ্গে গেছে। এসব ÿতিগ্রস্থ অংশ দিয়ে নদীর পানি ঢুকে
কৃষকের বীজতলা ও খেতের অবশিষ্ট ফসল তির সম্মুখীন হচ্ছে। কোণাখালী ইউপি
চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, ভারী বর্ষণে মাতামুহুরী নদীতে ঢলের
পানি বেড়ে যাওয়ার কারনে তার ইউনিয়নের ÿতিগ্রস্থ বেড়িবাঁধ হয়ে লোকালয়ে
প্রবাহিত হচ্ছে নদীর পানি। এ অবস্থার কারনে ইউনিয়নের বেশির ভাগ এলাকার
বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment