কক্সবাজারের ইসলামাবাদে ফের বাস-কার সংঘর্ষ , আহত ৬
শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি, কক্সবাজার ঃ
কক্সবাজার -চট্রগ্রাম মহাসহড়কের ইসলামাবাদ ঢালার দোয়ার নামক স্থানে ফের বাস-কার সংঘর্ষে ৪ বন্ধুসহ আহত হয়েছে ৬ জন। ১৪ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩.৩০ টার সময় বর্ণিত স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধার করে আহতদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেছে। ডুলাহাজারা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক গাড়ী দুটি জব্দ করেছে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী প্রাইভেট কার (গ-২৭-০৯১৫) ও চট্টগ্রামমুখী ইউনিক সার্ভিক (ঢাকা মেট্রো ১৪-৬৪৭৪) বর্ণিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা অটোরিক্সাকে ওভারটেক করতে গিয়ে এ সংঘর্ষ হয়। এসময় ঊভয় গাড়ীর চালক সহ আহত হয়েছে ৬ জন। আহতদের কয়েকজনের নাম জানা গেলেও বাকীদের নাম পাওয়া যায়নি। আহতরা হলেন শেরপুর তারাগঞ্জ নালিতাবাড়ীর নুরুল হুদা মিয়ার পুত্র মাহিন, ঢাকার যাত্রাবাড়ীর ধনিয়া এলাকার হাজী হাফিজুর রহমানের পুত্র আতিকুর রহমান, মোহাম্মদপুরের সজীব ও জুমান বলে জানা গেছে। খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া আহতদের দেখতে বিভিন্ন কিনিকে যান। হাইওয়ে পুলিশের নায়েক প্রেমময় চাকমা জানান, দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

No comments:
Post a Comment