Friday, October 9, 2015

কক্সবাজারে সাংবাদিক মানিকে‘র পিতার মৃত্যুতে উপকূলীয় সাংবাদিক ফোরামের শোক


কক্সবাজারে সাংবাদিক মানিকে‘র পিতার মৃত্যুতে উপকূলীয় সাংবাদিক ফোরামের শোক
প্রেস বিজ্ঞপ্তি ঃ                                                                           
       কক্সবাজার সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের পূর্ব ফরাজি পাড়ার বাসিন্দা মৃত আব্দুল লতিফের পূত্র সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক মৌলভী মনজুরুল ইসলাম (৭০) আর নেই। ৮ অক্টোবর সকাল সাড়ে নয়টার সময় উচ্চ রক্তচাপ জনিত সমস্যার কারনে কক্সবাজার সদর হাসপাতালে তিনি শেষনি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, একপূত্র, পাঁচকন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। ৮ অক্টোবর বাদে আছর জালালাবাদ খামার পাড়া কেন্দ্রিয় জামে মসজিদে তাঁহার নামাজে জানাজা শেষে স্থানীয় কবর স্থানে দাফন করা হয়।
      মরহুম মৌ:মনজুর দৈনিক আমাদের কক্সবাজারের স্টাপ রিপোর্টার ুসাংবাদিক আতিকুর রহমান মানিকের পিতা। এদিকে সাংবাদিক পিতার মৃত্যুতে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন কক্সবাজার জেলা উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী, সিনিয়র-সহ সভাপতি শহিদুল ইসলাম কাজল সহ-সভাপতি মোহাম্মদ শাহাদাত হোছাইন,  যুগ্ম স¤পাদক ওবাইদুল হক আবু (চৌধুরী), সহ-সাধারণ সম্পাদক এম.শাহ আলম, সহ সাধারণ সম্পাদক এম দিদারুল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম নোবেল, সহ-সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আলম, অর্থ সম্পাদক এম রমজান আলী,দপ্তর সম্পাদক আবু হেনা সাগর, ক্রীড়া সম্পাদক হাসান তারেক মুকিম, নিবার্হী সদস্য আমান উল্লাহ আমান, সরওয়ার আলম শাহীন, মাহমুদুল হক বাবুল, মোহাম্মদ ফারুক, হাসান কুতুবী, এম নজরুল ইসলাম, আব্দুল মালেক সিকদার, মোঃ ফারুক, নুরুল হাকিম আনোয়ার, সদস্য সাদ্দাম হোছাইন, আব্দুল গফুর, আমিনুল কবির, জহিরুল ইসলাম আজাদ, সৈয়দ মোস্তফা আলী, সরওয়ার উদ্দিন (ভুইষ্যা), মারজান আহমদ চৌধুরী, রকিয়তুল্লাহ ছোটন প্রমুখ।বিবৃতিতে তারা বলেন, প্রগতিশীল এ পুরোধরে’র মৃত্যুতে জাতির অপূরনীয় ক্ষতি সাধিত হল।

No comments:

Post a Comment