Friday, October 9, 2015

কক্সবাজারে মামলা ঠেকাতে মিথ্যা মামলা !

কক্সবাজারে মামলা ঠেকাতে মিথ্যা মামলা !

শাহিদ মোস্তফা শাহিদ, সদর প্রতিনিধি, কক্সবাজার ঃ
কক্সবাজার সদরের ঈদগাঁওতে মামলা ঠেকাতে মামলা দায়ের করে উল্টো বাদীকে প্রাণনাশের হুমকি দিয়েছে আসামীরা। ৯ অক্টোবর বাদে জুমা এ হুমকি দেয়া হয়। অভিযোগে প্রকাশ, ইউনিয়নের ভুতিয়াপাড়া ৬নং ওয়ার্ডের সন্ত্রাসী তোফাইল আহমদ প্রকাশ টুইল্লা তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করতে একই এলাকার তার চাচাত ভাই নুরুল কবির ও ভাতিজা সাইফুল ইসলামকে এ প্রাণনাশের হুমকি দেয়। জানা যায়, সরকারী রাস্তা কাটতে বাধা দেয়ায় ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী টুইল্লা তার বাহিনী নিয়ে চলতি বছরের ২০জুন ভাতিজা রাসেলকে দিনদুপুরে পাড়াস্থ ছৈয়দনুরের দোকানের সামনে আক্রমণ করে লম্বা কিরিচ ও লোহার হাতুড়ি দিয়ে আঘাত করে চিরতরে পঙ্গু করে দেয়। প্রায় দেড় মাস চিকিৎসা শেষে ঘটনায় পঙ্গুত্ব বরণ করা রাসেল বাদী হয়ে ২৫ আগষ্ট কক্সবাজার কোর্টে ৩২৬,৩০৭,৩২৩,৫০৬ ও ৩৪ ধারায় ৫৮নং মামলা দায়ের করে। এ মামলায় ক্ষিপ্ত হয়ে আসামী তোফাইল আহমদ প্রকাশ টুইল্লা তার নিজের ১২বছরের মেয়ে ঈদগাঁহ শাহ জাব্বারিয়া দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণি পড়–য়া ছাত্রী রেশমা আক্তারকে ১৪ বছর সাজিয়ে ৮ সেপ্টেম্বর দুপুর ২টায় যৌন হয়রানী করেছে বলে স্ত্রীকে বাদী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত ২০০৩)এর ৯ ও ৪(খ) ধারায় রাসেলের ছোট ভাই সাইফুলের নামে মিথ্যা মামলা দায়ের করে। উল্লেখ্য, তোফাইল আহমদ টুইল্লা এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে গেলেও প্রশাসন তাকে ধরতে ব্যর্থ হচ্ছে। গত বছরের রমজান মাসে সে ও তার বাহিনী নিয়ে দিনদুপুরে একই এলাকার ড্রাইভার নুরুল হুদাকে কুপিয়ে হাত দ্বিখন্ডিত করে দেয়। এক মাস চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসা শেষে আহত ব্যক্তি ফিরিয়ে এসে মামলা করতে চাইলে উক্ত সন্ত্রাসী তাকে ও তার বড় ছেলেকে জানে মেরে ফেলার হুমকি দিলে সে মামলা করা হতে বিরত থাকে। এভাবে একের পর এক অপরাধী কর্মকান্ড করেও সে বারবার রেহাই পাওয়ায় উক্ত সন্ত্রাসী চরম বেপরোয়া হয়ে উঠেছে। এলাকায় যেকোন সময় তার বাহিনীর নেতৃত্বে খুন, অপহরণসহ নানা অপরাধ সংগঠিত হওয়ার আশংকা করছে এলাকাবাসী। রেশমার যৌন হয়রানীর ঘটনা ঘটেনি বলে এলাকাবাসীরা সাংবাদিককে জানান। এছাড়া যৌন হয়রানীর বিষয়ে স্থানীয় ৬নং ওয়ার্ড মেম্বার কেফায়ত উল্লাহ কেফার সাথে মুঠোফোনে আলাপ হলে তিনি এরকম কোন ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান।



No comments:

Post a Comment