পৌর নির্বাচনে বিএনপিকে মাঠ ছাড়া করতেই ছাত্রদল নেতাকর্মীদের নির্বিচারে
গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল এক
যৌথবিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ
মামুন ও সাধারণ সম্পাদক আকরামুল হাসান এ অভিযোগ করেন। বিবৃতিতে তারা বলেন,
আমরা মনে করছি- আসন্ন পৌর নির্বাচনে বিএনপিকে মাঠ ছাড়া করতেই নির্বিচারে
ছাত্রদলের নেতা-কর্মীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আর এই অবৈধ সরকার এটা করছে
কারণ তারা জানে তাদের জনসমর্থন এখন শূন্য নয় মাইনাসের ঘরে। বিবৃতিতে তারা
বলেন, দিনাজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মকসেদুল ইসলাম টুটুলকে শনিবার
সন্ধ্যায় দিনাজপুর থেকে কোন কারণ ছাড়াই গ্রেপ্তার করেছে স্থানীয়
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। টুটুলকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ
জানানোর পাশাপাশি অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment