Monday, November 30, 2015

মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তারে জামায়াতের নিন্দা

কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক ফরহাদ হোসেনের স্ত্রী ফরিদা খাতুনকে গতকাল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করে। ঘটনার প্রতিবাদ জানিয়ে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ বলেন, জনগণের নির্বাচিত মহিলা জনপ্রতিনিধিও সরকারের রাজনৈতিক আক্রোশ থেকে রেহাই পাচ্ছেন না। ইসলামী আন্দোলন করার কারণেই সরকার তাকে গ্রেপ্তার করে তার ওপর জুলুম করছে। তিনি বলেন, ফরিদা খাতুনের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়েই সরকার তাকে গ্রেপ্তার করেছে। তিনি ফরিদা খাতুনসহ সারা দেশে জামায়াতের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবি জানান।

No comments:

Post a Comment