Wednesday, November 18, 2015

ব্রিটেন অচল করে দিতে পারে আইএস

সিরিয়া ও ইরাকভিত্তিক উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএস ব্রিটেনে সাইবার হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন দেশটির অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন। তিনি বলেছেন, ব্রিটেনের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্থাপনা অচল করে দিতে সাইবার হামলার পরিকল্পনা করছে আইএসআইএল।
ব্রিটিশ অর্থমন্ত্রী বলেন, আইএস এখন একটি বড় সাইবার হুমকি এবং তারা এ ধরনের হামলার মাধ্যমে গোটা ব্রিটেনকেই অচল করে দিতে পারে। তিনি বলেন, সাইবার হামলার মাধ্যমে সন্ত্রাসীরা দেশের বিদ্যুত কেন্দ্র, হাসপাতাল ও বিমান চলাচল ব্যবস্থা অকেজো করে দিতে পারে। আর এমনটি হলে অসংখ্য নিরপরাধ মানুষের প্রাণহানি ঘটবে।
আইএস সন্ত্রাসবাদ ও চরমপন্থা ছড়িয়ে দিতে এর আগেও ইন্টারনেট ব্যবহার করেছে বলে জানিয়েছেন ব্রিটিশ অর্থমন্ত্রী জর্জ অসবোর্ন।
বিশ্লেষকেরা বলছেন, ইউরোপ, আমেরিকা ও ইসরাইলের যৌথ উদ্যোগে সন্ত্রাসী গোষ্ঠী আইএস গড়ে উঠলেও আজ ওই গোষ্ঠীটি তাদের জন্যও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সূত্র : রেডিও তেহরান

No comments:

Post a Comment