রাজধানীর মতিঝিলে অভিযান চালিয়ে ১১টি ককটেলসহ ৬ শিবিরকর্মীকে গ্রেপ্তার
করেছে পুলিশ। তারা হলো- আবদুর রহমান, আ. কাইয়ুম ওরফে দিগন্ত, আলমগীর হোসেন,
আফজাল হোসেন ওরফে হিমেল, মাসুদুর রহমান ও রাসেল আমিন। পুলিশের দাবি,
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬টি ককটেল উদ্ধার করা হয়েছে। এছাড়াও তাদের কাছ
থেকে বিভিন্ন ধরনের বই ও বিভিন্ন ব্যানার উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে
আরামবাগ এলাকার ৮৫ নম্বর বাড়ির একটি মেসে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার
করা হয়।ডিএমপি’র ডিসি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, ওই মেসে
জামায়াত-শিবিরের নেতাকর্মীরা যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত
করতে গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় নাশকতার মামলা করা
হয়েছে।গতকাল শিবিরের ৬ কর্মীকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে ১০ দিনের
রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার এসআই মফিজুর
রহমান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম খুরশিদ আলম প্রত্যেকের দুইদিন করে
রিমান্ড মঞ্জুর করেন। এদিকে, পল্লবী থানার ওসি দাদন ফকির জানান, গত
শুক্রবার রাতে পল্লবী এলাকায় অভিযান চালিয়ে হোসাইন নামে এক সন্ত্রাসীকে
গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড
গুলি, একটি ম্যাগাজিন, ১০টি ককটেল, দেড় কেজি গানপাউডার ও বোমা তৈরির
বিভিন্ন ধরনের উপকরণ উদ্ধার করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment