Monday, November 30, 2015

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ঢাকা দক্ষিণ সিটি


১৬ই ডিসেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকায় বসবাসরত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। গতকাল নগর ভবন সেমিনার কক্ষে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সিটি মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের সভাপতিত্বে সভায় সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৬টি উপ-কমিটি গঠন করা হয়। কমিটিতে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, সেক্টর কমান্ডার্স ফোরাম, ওয়ার্ড কাউন্সিলরসহ সিটি করপোরেশনের কর্মকর্তাদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। সভায় করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মো. বিলাল, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আমীর হোসেন মোল্লা ও মুজিবুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী ও মোশাররফ হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি মো. রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রশাসক মো. ইয়াহিয়া প্রমুখ মতামত তুলে ধরেন।

No comments:

Post a Comment