Monday, November 30, 2015

সাকার রায় ফাঁস মামলায় চার্জ শুনানি হয়নি

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের মামলায় চার্জ গঠনের শুনানি হয়নি। তার আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলামসহ ৭ আসামির বিরুদ্ধে এ চার্জ শুনানির জন্য আগামী ১৪ই জানুয়ারি ধার্য করেন। গতকাল ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসএম শামসুল আলমের আদালতে মামলাটির চার্জ শুনানির দিন ধার্য ছিল। কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ?অসুস্থ থাকায় আদালতে হাজির  হতে পারেননি। তার পক্ষে সময়ের আবেদন জানানো হয়। এ সময় সাকা চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী আদালতে উপস্থিত ছিলেন। এ নিয়ে ৭ম বার চার্জ শুনানি  পেছানো হলো। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৩ সালের ১লা অক্টোবর সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তবে রায়ের আগেই সাকা চৌধুরীর স্ত্রী ও তার পরিবারের সদস্য এবং আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা ‘রায়ের খসড়া কপি’ সংবাদকর্মীদের দেখান। রায় ঘোষণার পরদিন ২রা অক্টোবর ট্রাইব্যুনালের রেজিস্ট্রার একেএম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। পরে এ নিয়ে মামলা করা হয়।

No comments:

Post a Comment