Saturday, November 28, 2015

২০১৬ সালে ব্যাংক ছুটি পাবে ২৩ দিন

 সরকারি ও ব্যাংকের ছুটি মিলিয়ে ২০১৬ সালের জন্য ২৩ দিনের ব্যাংক ছুটি ঘোষণা করা হয়েছে। গত বুধবার বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। বাংলাদেশ ব্যাংক বলেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরামর্শে এ ছুটির তালিকা তৈরি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, বরাবরের মতো আসন্ন এ বছরটিতেও দুই ঈদেই তিনদিন করে ছুটি ঘোষণা করা হয়েছে, যা একসঙ্গে সর্বোচ্চ ছুটি। বাকি ছুটিগুলো একদিন করে। ব্যাংক হলিডের একদিন করে ছুটি (১লা জুলাই ও ৩১শে ডিসেম্বর) দু’টিই পড়েছে সাপ্তাহিক ছুটির মধ্যে। একটি শুক্রবার ও অন্যটি পড়েছে শনিবার। যে উপলক্ষে ছুটি ঘোষণা করা হয়েছে তার মধ্যে রয়েছে- আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বঙ্গবন্ধুর জন্মদিন, স্বাধীনতা দিবস, বাংলা নববর্ষ, মে দিবস, বুদ্ধ পূর্ণিমা, শবেবরাত, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, আশুরা, ঈদ-ই মিলাদুন্নবী, বিজয় দিবস, বড়দিন ও ব্যাংক হলিডে। এসব ছুটির মধ্যে পাঁচদিন পড়েছে শুক্র ও শনিবার, যা গত বছর ছিল ১১ দিন। প্রসঙ্গ, ২০১৫ সালেও ব্যাংকিং ছুটি ছিল ২৩ দিন।

No comments:

Post a Comment