Monday, November 30, 2015

সারা দেশে গ্রেপ্তার দেড় শতাধিক

দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার পরিকল্পনার অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা জামায়াতের শূরা সদস্য ফরিদা হুসাইনকে আটক করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা বিএনপি নেতা আনসারুল্লাহকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জয়পুরহাটে ৪৩ জন, ঝিনাইদহে ৩৭ জন, সাতক্ষীরায় ২১ জন, গাইবান্ধায় ১৩ জন, ময়মনসিংহে ৪ জন, মানিকগঞ্জে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

No comments:

Post a Comment