চোখের চিকিৎসা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঁচদিনের সফরে সিঙ্গাপুর
গেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ। গতকাল সকালে বাংলাদেশ বিমানের একটি
ভিভিআইপি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছেড়ে যান তিনি। সিঙ্গাপুরের
স্থানীয় সময় বিকাল ৪টা ৪০ মিনিটে দেশটিতে পৌঁছান বলে প্রেসিডেন্টের
উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ গণমাধ্যমকে নিশ্চিত করেন। চোখের গ্লুকোমায়
আক্রান্ত প্রেসিডেন্ট আবদুল হামিদ সিঙ্গাপুরের ন্যাশনাল আই হাসপাতাল এবং
মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment