যশোরের অভয়নগর দুটি সন্ত্রাসী গ্রুপর মধ্যে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায়
বিদ্যুৎ কুমার রায় নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ভোররাতের দিকে
অভয়নগরের রানাগাতি শ্মশান ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি
পাইপগান ও তিনটি গুলির খোসা উদ্ধার করেছে। তবে স্থানীয়রা বলছেন ঘটনাটি
সাজানো। অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, নিহত বিদ্যুৎ অভয়নগর
এলাকার চরমপন্থী গ্রুপ তুরা-নসো বাহিনীর প্রধান। তার বিরুদ্ধে হত্যা,
বিস্ফোরকসহ মোট ৯টি মামলা রয়েছে। ওসি বলেন, ভোর রাতের দিকে স্থানীয় জিয়া
বাহিনীর সাথে তুরা-নসো বাহিনীর বন্দুকযুদ্ধ শুরু হওয়ার খবর পেয়ে পুলিশ
ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেখান থেকে তুরা-নসো বাহিনীর
প্রধান বিদ্যুৎকে আহত অবস্থায় উদ্ধার করে অভয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে
নেওয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে একটি
পাইপগান ও গুলির তিনটি খোসা উদ্ধার ক
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment