ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশের সঙ্গে বসতে আগ্রহ দেখিয়েছে বলে জানিয়েছেন ডাক ও
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ডাক ও
টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর চিঠি পাঠানোর একদিন পরই ফিরতি চিঠিতে বাংলাদেশ
সরকারের আহ্বানে সাড়া দিয়ে আলোচনার আগ্রহ দেখিয়েছে ফেসবুক। নারী ও শিশুর
প্রতি মানহানিকর, অবমাননাকর, সহিংসতার বিষয়সহ সাইবার ক্রাইম রোধ এবং
আপত্তিকর কনটেন্ট নিয়ন্ত্রণে সোমবার ফেসবুক কর্তৃপক্ষকে ই-মেইলে চিঠি পাঠান
তারানা হালিম। ওই চিঠি পাঠানোর একদিন পর মঙ্গলবার বিকালে ফেসবুক কর্তৃপক্ষ
জবাব দিয়েছে বলে মানবজমিনকে জানিয়েছেন প্রতিমন্ত্রী। তারানা হালিম আরও
বলেন, ফেসবুকের এশিয়া অঞ্চলের পলিসি অ্যাডভাইজার আঁখি দাস আমাকে ই-মেইল
করেছেন। ৬ বা ৭ই ডিসেম্বর ফেসবুক কর্তৃপক্ষ আলোচনার প্রস্তাব দিয়েছে বলে
জানান প্রতিমন্ত্রী।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment