একজন অভিনেতাকে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে হয়। তেমনি জনপ্রিয় চিত্রনায়ক
ওমর সানিকেও বিভিন্ন ছবিতে নানান চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।
ক্যারিয়ারের শুরু থেকে এ পর্যন্ত নায়কের পাশাপাশি খল চরিত্রেও দর্শকরা
দেখেছেন তাকে। সম্প্রতি তিনি শেষ করেছেন উত্তম আকাশের ‘রাজা ৪২০’ ছবিটি। এ
ছবিতে তাকে ভিন্ন আঙিকে খুঁজে পাওয়া যাবে। ২৯শে নভেম্বর সন্ধ্যায় এফডিসির
ডাবিং থিয়েটারে প্রবেশের পর দেখা মিলল এ নায়কের। সেখানে তার অভিনীত ‘রাজা
৪২০’ ছবির ডাবিং করছিলেন সানি। এ ছবির একটি গানের দৃশ্যে আবারও তাকে
নায়করূপে দেখবেন দর্শকরা। গানটিতে ভিন্ন এক ওমর সানিকেই পাওয়া যাবে। এ ছবির
গানে তার বিপরীতে থাকছেন রাবিনা বৃষ্টি। ওমর সানি ছবি ও গানটি নিয়ে
মানবজমিনকে বলেন, অনেকদিন পর এমন একটি রোমান্টিক গানে দর্শকরা আমাকে দেখতে
পাবেন। আমি চলচ্চিত্রে নতুনভাবে ফিরে আসতে চেয়েছি। সেভাবে সামনের কাজগুলোও
করে যাচ্ছি। এ ছবিটি আমার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করেছে। আমি ও শাকিব
দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছি। ছবিতে আমার চরিত্রের নাম বাদশা। আশা করছি,
এ ছবির মাধ্যমে আবারও আগের ওমর সানিকে খুঁজে পাবেন দর্শকরা। ওমর সানি ও
রাবিনার রোমান্টিক এ গানটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর ও নির্ঝর। গানটির সংগীত
পরিচালনা করেছেন জীবন মুরাদ। এ ছবির বাইরে ওমর সানি বর্তমানে বন্ধন বিশ্বাস
পরিচালিত ‘শূন্য’ ছবিতে কাজ করছেন। আর শেষ করেছেন সাফিউদ্দিন সাফি
পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী টু’ ছবির কাজ। এছাড়া এ মাসেই শুরু
করছেন শওকাত আহমেদের ‘নদীর বুকে চাঁদ’ ছবিটি। এতে সানিকে একজন ডিটেকটিভের
চরিত্রে দেখবেন দর্শকরা।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment