ইদ্রিস আলী হাওলাদার নামের এক শ্রমিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বন্ধ
রয়েছে চট্টগ্রামে অভ্যন্তরীণ রুটের সব ধরনের জাহাজ থেকে পণ্য খালাস।
হামলার ঘটনার প্রতিবাদে গতকাল কাজ বন্ধ রাখে ঘাট গুদাম শ্রমিকরা। তবে
অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হলে আলোচনার পর আজ রোববার থেকে তাদের
কাজে যোগদান করার কথা জানিয়েছেন ঘাটগুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের নেতারা। এ
বিষয়ে ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশিদ বলেন,
যতটুকু জানি ১৬টি নয়, ১১টি ঘাটে কাজ বন্ধ থাকায় ২২টি লাইটারেজ জাহাজ বড়
জাহাজ থেকে পণ্য আনলোড করলেও তা তীরে খালাস করতে পারেনি। প্রথম দিনে তেমন
প্রভাব না পড়লেও এ অবস্থা অব্যাহত থাকলে পণ্য খালাসে প্রভাব পড়বে। এদিকে
এক বিবৃতিতে সংগঠনের নেতারা জানান, গত শুক্রবার রাতে ইদ্রিস আলী
হাওলাদারের ওপর সন্ত্রাসীরা হামলা করে। আহত এই শ্রমিক নেতা বর্তমানে
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। যার ফলে চট্টগ্রামের
মাঝির ঘাটের ১৬টি ঘাটের শ্রমিকরা কাজ বন্ধ রেখে হামলার প্রতিবাদে গতকাল
সেখানে মিছিল সমাবেশ করেন। সদরঘাট থানার এসআই নাজির আহমদ জানান, এক শ্রমিক
নেতার ওপর হামলার ঘটনার প্রতিবাদে শ্রমিকরা বেশ কয়েকটি ঘাটে কাজ বন্ধ
রেখেছে। তারা আজ (গতকাল) সকালে হামলার প্রতিবাদে মাঝির ঘাটে মিছিল সমাবেশ
করেছে। সমাবেশকারীরা শ্রমিক নেতা ইদ্রিস আলীর অনুসারী বলে আমরা জানতে
পেরেছি। জানতে চাইলে ঘাটগুদাম শ্রমিক সংগ্রাম পরিষদের সদস্য মোহাম্মদ
কবির বলেন, মাঝিরঘাটে শ্রমিক সমাবেশে যোগদানকে কেন্দ্র করে শুক্রবার রাতে
এ ঘটনা ঘটে। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের অনুসারীরা ইদ্রিস হাওলাদারের ওপর
হামলা করে। তাই বাধ্য হয়ে আমরা এখানকার ঘাটগুলোতে শ্রমিকরা কাজ বন্ধ করে
দিয়েছি।
তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হলে আমরা কাজে যোগ দেবো। আজ রোববার আলোচনার কথা রয়েছে। স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন মাঝিরঘাটের ১৬টি ঘাট দিয়ে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস হয়। গতকাল কাজ বন্ধ রাখায় এই ঘাটগুলোর বেশির ভাগে পণ্য খালাস বন্ধ হয়ে যায়। এতে বিপাকে পড়েন অনেক বড় ব্যবসায়ী। একই কথা জানিয়ে হামলার বিষয়টি নিশ্চিত করে ঘাট-গুদাম শ্রমিক সংগ্রাম ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন বলেন, শুক্রবার রাতে সংগঠনের আহ্বায়ক ইদ্রিস হাওলাদারের ওপর হামলা করা হয়েছে। এর প্রতিবাদে শনিবার সকাল থেকে শ্রমিকরা কাজ বন্ধ রেখেছে। হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস পেলে রোববার সকাল থেকে শ্রমিকরা পুনরায় কাজে যোগ দেবেন। তিনি সংসদ সদস্য এমএ লতিফসহ নগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৈঠকে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন।

No comments:
Post a Comment