নারায়ণগঞ্জ থেকে: ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনকে ডাবল লাইনে
উন্নীত করার দাবিতে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের বিভিন্ন রাজনৈতিক,
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের নেতারা। এ সময় তারা নারায়ণগঞ্জপরিবহন সেক্টর
সন্ত্রাসীদের দখলে থাকার অভিযোগ করে বলেন, ‘ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইন ডাবল
হলে নারায়ণগঞ্জের পরিবহনের আয় কমে আসবে। এজন্য পরিবহনের সন্ত্রাসীরা এ ডাবল
লাইন করতে দেয় না।’শনিবার দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলস্টেশনে
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির উদ্যোগে ওই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধন
থেকে জানানো হয়, রোববার (আজ) এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য
রেলপথমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হবে। প্রসঙ্গত ঢাকা-নারায়ণগঞ্জ ১৬
কিলোমিটার রেলপথ ডাবল লাইন নির্মাণের জন্য এর আগে একনেকে ৩৭৮ কোটি টাকার
অনুমোদন হয়। কিন্তু এখনও এর কাজ শুরু হয়নি।মানববন্ধনে সংহতি প্রকাশ করে
আগামী ২৮শে ডিসেম্বর ডাবল রেললাইনের পাশাপাশি মেট্রো ট্রেন দ্রুত
বাস্তবায়নের দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ দুই লাইনবিশিষ্ট রেলপথ বাস্তবায়ন
সংগ্রাম কমিটির আহ্বায়ক গোলাম হায়দার আমরণ অনশন করার হুঁশিয়ারি দিয়েছেন।
তার দাবি, স্বাধীনতার ৪৩ বছর পরও ঢাকা-নারায়ণগঞ্জ রেলপথের উন্নতির পরিবর্তে
অবনতি হয়েছে।ডাবল লাইনের দাবিতে সংহতি প্রকাশ করে নারায়ণগঞ্জ
সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলাম কাজল বলেন, আমরা অবিলম্বে
ঢাকা-নারায়ণগঞ্জে ডাবল লাইন দেখতে চাই।কৃষক শ্রমিক জনতা লীগের
নারায়ণগঞ্জের সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার সংহতি প্রকাশ করে বলেন, ডাবল
রেললাইনের জন্য নারায়ণগঞ্জের সংসদ সদস্যরা ও মেয়র কেউ আন্তরিক না।বাংলাদেশ
কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি হাফিজুল ইসলাম বলেন,
নারায়ণগঞ্জের নেতাদের নেতৃত্ব জাহির করার জন্য নারায়ণগঞ্জে উন্নয়ন হয় আবার
উন্নয়ন বন্ধ হয়। পরিবহন থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করার জন্য তারা ডাবল
লাইন করতে দিচ্ছে না। তারা এর কাজকে বাধাগ্রস্ত করছে। সাংস্কৃতিক
ব্যক্তিত্ব ও নাগরিক কমিটির সহসভাপতি রফিউর রাব্বি বলেন, ঢাকা-নারায়ণগঞ্জে
যাতায়াতের জন্য নারায়ণগঞ্জবাসীর একমাত্র সহজ মাধ্যম এ রেললাইন। কিন্তু
দীর্ঘদিন ধরে এ রেললাইনকে অবহেলায় ও অযত্নে ফেলে রাখা হয়েছে। আমাদের
নারায়ণগঞ্জের পরিবহনের একটি সিন্ডিকেট আছে। যারা রেলের উন্নয়নকাজে বাধা
দিচ্ছে। এর সঙ্গে রেলের কিছু অসাধু কর্মকর্তাও জড়িত আছে। মূলত তাদের কারণে
ঢাকা-নারায়ণগঞ্জ ডাবল রেললাইনের কাজ করা সম্ভব হচ্ছে না। নারায়ণগঞ্জের
রাজনীতি যেসব জনপ্রতিনিধি আছেন তারা নিজের স্বার্থে কাজ করেন। তারা জনগণের
স্বার্থে কোনো কাজ করেন না।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে ও কার্যকরী সদস্য সুজিত সরকারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ফারুক মহসিন, গণসংহতি আন্দোলনের জেলার সমন্বয়ক তরিকুল সুজন, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলার আহ্বায়ক অঞ্জন দাস, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রে নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

No comments:
Post a Comment