ঢাকায় আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-ভুটান বাণিজ্য সচিব পর্যায়ের দু’দিনের
বৈঠক। সকালে রাজধানীর ফরেন ট্রেড ইনস্টিটিউটে (বিএফটিআই) বৈঠকটি হবে। বৈঠকে
বিদ্যুৎ, জ্বালানি, ট্রানজিট-কানেকটিভিটি ও দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর
বিষয়টি ছাড়াও মার্কেট অ্যাকসেস, হাইড্রো পাওয়ার, বন্দরের অবকাঠামোগত
উন্নয়ন, আমদানি-রপ্তানির ক্ষেত্রে এলসি প্রক্রিয়া সহজিকরণ, শুল্ক ও অশুল্ক
বাধাসমূহ দূরকরণ, ভিসা প্রক্রিয়া সহজিকরণ প্রভৃতি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ
আলোচনা হওয়ার কথা রয়েছে। বাণিজ্য নিয়ে আলোচনায় ভুটানের সঙ্গে এটি
বাংলাদেশের চতুর্থ বৈঠক। গত বছরের এপ্রিলে থিম্পুতে ওই ফোরামের সর্বশেষ
বৈঠক হয়েছিল। সেখানে যেসব সিদ্ধান্ত গৃহীত হয়েছিল আজকের বৈঠকে তার অগ্রগতি
পর্যালোচনা করা হবে। ভুটান থেকে ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির
পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এ বিষয়ে এবারের বৈঠক থেকে সুনির্দিষ্ট
দিকনির্দেশনা আসতে পারে। একটি সম্মতিপত্রও সই হতে পারে। বাণিজ্য
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়াতুল্লাহ আল মামুনের নেতৃত্বে ১৭ সদস্যের
বাংলাদেশ প্রতিনিধি দল এবং সফররত ভুটানের অর্থনীতি বিষয়ক সচিব দাসু ইয়েশি
ওয়াংদিরে নেতৃত্বধীন ১০ সদস্যের ভুটানি প্রতিনিধি দল বৈঠকে অংশ নিচ্ছে
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment