পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকসহ
রাজশাহীর ৮ বিশিষ্ট নাগরিককে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে আনসার আল
ইসলাম। গতকাল সকালে সরকারি ডাকযোগে চিঠিটি রাজশাহীর একটি স্থানীয় পত্রিকার
কার্যালয়ে পৌঁছে। এর আগে গত ১৫ই নভেম্বর এক অপরিচিত মোবাইলনম্বর (প্রাইভেট
নম্বর লেখা) থেকে হাসান আজিজুল হককে হত্যার হুমকি দেয়া হয়েছিল।হুমকিপ্রাপ্ত
অন্যরা হলেন- রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক রাসিক মেয়র
এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.
মিজানউদ্দিন, রাজশাহী রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার, রাজশাহী শিক্ষাবোডের্র
সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হায়াত, মহানগর আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ডাবলু সরকার ও স্থানীয় দৈনিক সানশাইনের (যে পত্রিকার ঠিকানায় চিঠি
পাঠানো হয়) ব্যবস্থাপনা সম্পাদক ইউনুস আলী। দৈনিক সানশাইন পত্রিকার
বার্তা সম্পাদক মামুন-অর-রশিদ খবরটি নিশ্চিত করে জানান, সকালে ডাকপিয়ন এসে
পত্রিকার মহাব্যবস্থাক মো. নুরুল ইসলামের কাছে চিঠি হস্তান্তর করেন। চিঠিতে
প্রেরকের স্থানে লেখা আছে অধ্যাপক আবু সিদ্দিক, রাজশাহী। রাজশাহী
রেঞ্জের ডিআইজি ইকবাল বাহার জানান, ‘এ ধরনের কোন চিঠি এখনো তার হাতে আসে
নি। তবে যারা চিঠি পেয়েছেন তারা যদি প্রশাসনকে অবহিত করেন তাহলে বিষটি
তদন্ত করে উৎস বের করা হবে। রাজনৈতিক ও প্রভাবশালী ব্যক্তিত্বদের হত্যার
হুমকি দিয়ে এই ধরনের চিঠি দেয়ার পিছনে যাদের হাত থাকুক না কেন তাদের আইনের
আওতায় নিয়ে আসা হবে।আ
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment