আবু বক্কর ছিদ্দিকঃ
চকরিয়া উপজেলা সহ উপকুলের ব্যসÍতম বানিজ্যিক এলাকা হিসাবে খ্যাত বদরখালী
বাজার এলাকার শত শত হকার- ব্যাবসায়ী টাকা দিয়ে ও এখন চাঁদার গরমিলের কারনে
উচ্ছেদ হতে হচ্ছে এমন অভিযোগ করেছেন ব্যাবসায়ীরা। বাজার কমিটি‘র সভাপতি ও
বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নুরে হোছাইন আরিফ প্রত্যেক
ব্যাবসায়ী থেকে ক্ষেত্র বিশেষে দশ থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত এককালীন
টাকা সহ মাসিক ও বাজার টোল আর পাহারাদারদের প্রতিদিন টাকা দিয়ে দীর্ঘদিন
ধরে নির্বিঘেœ ব্যাবসা কারে আসলেও এ বছর আবার ও অতিরিক্ত টাকা আদায় করার
জন্য চাইলে কয়েকজন ব্যাবসায়ী দিতে অনিহা প্রকাশ করায় এবং এ উচ্ছেদ অভিযান
বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ব্যাবসায়ীরা। নাম প্রকাশে অনিচ্ছুক দু‘জন
কাপড় ব্যাবসায়ী বলেন - চেয়ারম্যানের নেয়া চাঁদার কথা পত্রিকায় তুললে তাদের
ক্ষতি হবে যদিওবা তাদের দুজনের কাছ থেকে প্রায় ৬৫ হাজার টাকা নিয়েছে দোকান
করার কারনে। এভাবে ব্যাবসার ভয়ে টাকার কথা অনেকে বলতে না চাইলেও ভিন্ন ভাবে
প্রশ্ন করে জানা যায় পুরা ঘটনাটা। তরকারী ব্যাবসায়ী মোহাম্মদ বলেন
উচ্ছেদের আগে আমাদের কাউকে নোটিশ করা হয়নি অথচ টাকা দিয়ে আমাদের ব্যাবসা
করার সুযোগ দিয়েছে চেয়ারম্যান। আর এক ফল আকতার (ছদ্ধনাম) ব্যাবসায়ী বলেন
টাকার কথা বলা যাবেনা তাহলে বদরখালী থাকতে পারবোনা। চেয়ারম্যানকে টাকা
দেওয়ার সময় কোন কাগজ দেয়নি তাই কেউ টাকাও চাইতে পারছেনা বলে বলেন- আমরা
ব্যাবসায়ীগন এখন অসহায়। অনেকে ক্ষোভ আর কানন্নায় ভেঙ্গে পড়েন কথা বলার সময়।
এভাবে চেয়ারম্যানের ভয়ে সবাইকে চুপ থাকা ছাড়া আর কিছুই করার নেই বলে জানান
বাজারের দোকানদাররা। সাধারন ব্যাবসায়ীদের প্রশ্ন- শত শত দোকান করার আগে
কেন ভেঙ্গে দেওয়া হয়নি এত ক্ষতি করার কোন৪ দরকার ছিল ? এ বিষয়ে বাজার
কমিটির সেক্রেটারী মোঃ শাহজাহান বলেন-পুটপাতের জায়গা দখল করায় উচ্ছেদ করা
হচ্ছে। দৈনিক সাগার দেশ কে তিনি লিখিত নোটিশ দেওয়া হয়নি বলে স¦ীকার করে
বলেন সব কিছু চেয়ারম্যান জানে তাকে জিজ্ঞাসা করুন। আরো আগে কেন ভাঙ্গা হয়নি
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন - লেং আতুর বলে বলে এত দোকান করে বসেছে। এ
বিষয়ে বাজার কমিটির সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরে
হোছাইন আরিফের সাথে তার মুটো ফোন ০১৮১১৬২৭৯২৭ নং এ বার বার ফোন দিয়ে ও
সংযোগ ন৪া পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment