![]() |
| এম ফয়সাল রিয়াদ |
চট্টগ্রামের
চার তরুণ-তরুণী—ফাহিমা ফিরোজ, রবিউল হোসেন চৌধুরী, সূচি বড়ুয়া ও এম ফয়সাল
রিয়াদ। শিক্ষার টানে তাঁরা পাড়ি জমিয়েছেন যুক্তরাজ্য, জার্মানি,
অস্ট্রেলিয়া ও যুক্তরােষ্ট্র। পড়ালেখার পাশাপাশি রয়েছেন গবেষণায়। তবে এত
কিছুর মধ্যেও তাঁদের মন পড়ে থাকে দেশে। স্বপ্ন দেখেন প্রাণের শহর
চট্টগ্রামকে ঘিরে। ই–মেইলের মাধ্যমে নতুন বছরে তাঁদের ভাবনার কথা জানিয়েছেন
প্রথম আলোর কাছে।
সাক্ষাৎকার নিয়েছেন আশরাফ উল্লাহ
চট্টগ্রামে অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে। উড়ালসেতু হয়েছে। নির্মিত হচ্ছে নতুন নতুন সড়ক। গড়ে উঠছে বহুতল ভবন। কিন্তু এসব পরিকল্পিতভাবে হচ্ছে কি? পরিকল্পিত নগর না হলে কষ্টে পড়বে ভবিষ্যৎ প্রজন্ম। এখনই এসব নিয়ে ভাবতে হবে।
নতুন বছরে এমন প্রত্যাশা এম ফয়সাল রিয়াদের। তিনি পড়ছেন যুক্তরাষ্ট্রের দ্য ওহাইও স্টেট বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব মেকানিক্যাল অ্যান্ড এরোস্পেস ইঞ্জিনিয়ারিং বিভাগে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল থেকে স্নাতকোত্তর করেছেন। তাঁর বাড়ি হাটহাজারীতে। কাজ করছেন অবকাঠামোগত নতুন উপাদান উদ্ভাবনে। এ ছাড়া তড়িৎ যন্ত্রাংশ তৈরিতেও মনোযোগ রয়েছে তাঁর।
তিনি বলেন, চট্টগ্রামে গড়ে ওঠা জাহাজ নির্মাণশিল্পের খ্যাতি এখন বিশ্বজুড়ে। এ শিল্পের সম্ভাবনা প্রচুর। বিশ্ববাসী চট্টগ্রামকে আবিষ্কার করছে নতুনরূপে। এটা বড় পাওয়া। এ শিল্প আরও এগিয়ে যাবে।
ফয়সালের ইচ্ছা তরুণদের আইডিয়া কিংবা গবেষণাকে পৃষ্ঠপোষকতা করতে বিনিয়োগকারীদের একটি প্ল্যাটফরম গড়ে তোলা। যার নাম হবে ‘কিকস্টার্টার’ কিংবা ‘গো ফান্ড মি’, যেখান দেশের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নতুন প্রকল্প উদ্ভাবনে অর্থ জোগাড় করতে পারবে। এর ফলে দেশে ছোট পরিসরে হলেও অনেক উদ্যোক্তা তৈরি হবে।

No comments:
Post a Comment