Monday, December 7, 2015

আসছেন ডিএফআইডি আন্ডার সেক্রেটারি সঙ্গে নিরাপত্তা দল

ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি)-এর আন্ডার সেক্রেটারি বারনসেস ভার্মা আগামী ৮ থেকে ১১ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। ওই সময় তার সঙ্গে থাকবে নিজস্ব নিরাপত্তা দল। তারা অস্ত্র ও গোলাবারুদ যুক্তরাজ্য থেকে নিয়ে আসবে। গতকাল তার নিরাপত্তা দল কর্তৃক যুক্তরাজ্য থেকে আনা অস্ত্র ও গোলাবারুদ বাংলাদেশে আনা ও সফর শেষে তা যুক্তরাজ্যে ফেরত নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাময়িক অনাপত্তি দিয়েছে। পাশাপাশি ৮ই ডিসেম্বর তার আগমন ও ১১ই ডিসেম্বর চলে যাওয়ার সময় নিরাপত্তা দেয়ার জন্য পুলিশ এস্কর্টসহ নিরাপত্তা দল চাওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।

No comments:

Post a Comment