Thursday, December 24, 2015

জশনে জুলুছেই প্রমান করে নবী প্রেমের বহিঃপ্রকা -মাওলানা দলিলুর রহমান

আবু বক্কর ছিদ্দিক (মহেশখালী) কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালীতে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটি বাংলাদেশ, কালারমারছড়া ইউনিয়ন শাখার উদ্যোগে ২৪ ই ডিসেম্বর বিশাল গাড়ি বহরে জশনে জুলুছে ঈদে মিলাদুনন্নবী (দঃ) পালিত হয়েছে। এতে নেতৃত্ব দেন গাউছিয়া কমিটি বাংলাদেশ কালারমারছড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা দলিলুর রহমান আল-কাদেরী। জশ্নে জুলুছের আরম্ভে উত্তর নলবিলা মুহাম্মদীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনায় সভাপতি উপরোক্ত কথাটি বলেন। বিভিন্ন সুন্নী সংগঠনের কর্মীরাও জশ্নে জুলুছে অংশগ্রহন করেছেন। তৎমধ্যে উত্তর নলবিলা ঈমাম হোসাইন (রঃ) স¥ৃতি সংগঠন, আল-হাসনাঈন (রঃ) স¥ৃতি সংগঠন, হযরত আবু বক্কর (রঃ) স¥ৃতি সংগঠন, আনজুমানে রজভীয়া নুরীয়া বাংলাদেশ, গাউছিয়া হাশেমী কমিটি, প্রত্যেক ওয়ার্ড থেকে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ও গাউছিয়া কমিটি অংশগ্রহন করেন। উক্ত জুলুছে উল্লেখযোগ্য ভাবে বিশেষ ভুমিকা রেখেছেন তারা হলেন, বাংলাদেশ ইসলামী যুবসেনা কক্সবাজার জেলা সদস্য সচিব আলহাজ্ব মুহাম্মদ সাজ্জাদ হোছাইন, আলহাজ্ব মাওঃ নুরুল আবছার জিহাদী, হাফেজ এনামুল হক, মিজানুর রহমান, মোঃ রফিক, মোঃ সাইফুল ইসলাম, মোঃ বেলাল হোছাইন, হাফেজ মাওঃ আমান উল্লাহ আমান, আবু নোমান,  মোঃ আমান, সাজেদুল করিম, আনিসুর রহমান, মোঃ আনছার, মোঃ নুরুল হাসেম, মাওঃ আজিজুর রহমান, হফেজ নুরুল আলম, মাষ্টার দেলোয়ার হোছাইন, মাঃ নুরুল কাদের, মাওঃ কামাল হোছাইন, মাওঃ আতিকুর রহমান, মাওঃ ছৈয়দ কাদের, রুহুল আমিন রুবেল, মোঃ এমরান ও রবিউল হাছান। উক্ত জুলুশ সকাল ১০টায়  উত্তর নলবিলা থেকে শুরু করে গোরকঘাটা-শাপলাপুর হয়ে আবার উত্তর নলবিলা এসে মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে শেষ হয়। 

No comments:

Post a Comment