থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত এক বৈঠকে মিলিত হন ভারত ও
পাকিস্তানের নিরাপত্তা উপদেষ্টারা। গতকালের ওই বৈঠকে তারা শান্তি ও
নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং জম্মু-কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা করেন। টাইমস
অব ইন্ডিয়ার খবরে বলা হয়, প্যারিসে জলবায়ু সম্মেলনের ফাঁকে ভারতের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের
মধ্যকার সংক্ষিপ্ত সাক্ষাতের কয়েকদিন পর নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ে বৈঠকটি
অনুষ্ঠিত হলো। গতকালের ওই বৈঠকে উভয় দেশের পররাষ্ট্র সচিবরাও উপস্থিত
ছিলেন। বৈঠকের পর এক যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। এতে বলা হয়, আন্তরিক,
সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে আলোচনা হয়েছে। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও
সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গঠনে উভয় শীর্ষ নেতার যে লক্ষ্যমাত্রা রয়েছে, সেটাই
দু’পক্ষকে দিকনির্দেশনা দিয়েছে। গঠনমূলকভাবে কাজ করার বিষয়ে উভয়পক্ষ সম্মত
হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। পাকিস্তান ও ভারতের মধ্যে নিরাপত্তা
উপদেষ্টা পর্যায়ের এ বৈঠকটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বছরের
সেপ্টেম্বরে দেশ দুটি একে অপরকে দোষারোপের খেলায় লিপ্ত হয়। এর সূত্র ধরে
বাতিল হয়ে যায় জাতীয় উপদেষ্টা পর্যায়ের আলোচনা। থমকে যায় দ্বিপক্ষীয় আলোচনা
প্রক্রিয়া। রোববারের বৈঠকটি দু’ দেশের শীতল হওয়া সম্পর্কের বরফ গলার
ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment