কক্সবাজারে মাইক্রো চাপায় রিক্সা চালক নিহত, আহত-১
শাহিদ মোস্তফা শাহিদ, (কক্সবাজার সদর )
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামাবাদ নতুন রাস্তার মাথা নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এক রিক্সা চালক নিহত হয়েছে। সে ইসলামাবাদ পূর্ব ইউছুপেরখীল বাঁশঘাটা এলাকার মৃত আবদুল করিমের পুত্র মোজাফফর আহমদ (৫০)। এসময় আহত হয়েছে এক যাত্রী, তার নাম জানা যায়নি। জুমাবার সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা উদ্ধার করে নিহত মোজাফ্ফরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। নেওয়ার পথে চকরিয়ায় তার মুত্যৃ হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিদিনের ন্যায় দরিদ্র রিক্সা চালক মোজাফ্ফর যাত্রী নিয়ে ঈদগাঁও বাসস্টেশনে যাওয়ার পথে চট্টগ্রামমুখী দ্রুতগামী মাইক্রোবাস সজোরে রিক্সাকে ধাক্কা দিলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করে। আহত অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। রিক্সা চালক মোজাফ্ফর আহমদ ৬ সন্তানের জনক বলে জানা যায়। পরদিন শনিবার সকাল ১১টার সময় ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। এরপর বাল্যঘোনা কবরস্থানে তাকে দাফন করা হয়। স্থানীয় চেয়ারম্যান নুরুল হক সওদাগর ঘটনার সত্যতা স্বীকার করেন।

No comments:
Post a Comment