বিআরবি বিপিএল-এ এবার রাতের খেলায় রানই উঠছিল না ঢাকায়। সেখানে ১৬৪ রান
তাড়া করে জয়! চট্টগ্রামে সোমবার দ্বিতীয় খেলায় ফর্মের তুঙ্গে থাকা
কুমিল্লার ১৬৪ রানকে টপকে প্রথম জয় তুলে নিযেছে সিলেট সুপার স্টারস। রবি
বোপারার অলরাউন্ড নৈপুণ্য তাদের জয়কে সহজ করে দেয়। ভারতীয় বংশোদ্ভুত এই
ইংলিশ ক্রিকেটার প্রথমে বল হাতে চার উইকেট নেন। পরে ব্যাট হাতে ৫০ করেন ৩৮
বলে। অধিনায়ক মুশফিক ৩১ বলে ৪৭ রান করে কুলাসেকারার বলে বোল্ড হন। সহজে
জয়ের দিকে ্গুতে থাকা সিলেটকে শেষ ওভারে ভঢ়কে দেন পেসার আবু হায়দার। ৫ বলে
যখন তিন রান দরকার তখন দুই বলে দুই জনকে আউট করেন তিনি। অবশ্য চতুর্থ বলে
নাজমুল হোসেন মিলন নেমে ছক্কা হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন আর হায়দারের
হ্যাটট্রিকের স্বপ্ন চূর্ণ করেন। সুপার স্টারস ইনিংসের শুরুতে মারকুটে
ব্যাটিং দেখান দিলশান মুনাবীরা। কুমিল্লার বিপক্ষে ম্যাচে নিজের উইকেট
দেয়ার আগে ২৫ বলে ৩৬ রান করেন সিলেট সুপার স্টারসের এ লঙ্কান ওপেনার। এতে
তিনি হাঁকান তিন বাউন্ডারি ও দুইটি ছক্কা। তবে ব্যক্তিগত ৯ রানে উইকেট
খোয়ান মুমিনুল হক। ৮ ওভার শেষে সিলেট সুপার স্টারসের সংগ্রহ দাঁড়ায় ৫৬/২-এ।
ম্যাচের প্রথমার্ধে পাকিস্তানি অলরাউন্ডার আসহার জায়েদির দারুণ
অর্ধশতকে শেষ পর্যন্ত বড় পুঁজিই পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ইনিংস শেষে
সিলেটকে ১৬৫ রানের টার্গেট দেয় তারা। চট্টগ্রামের জহুর আহমেদ মাঠে ব্যাট
হাতে উড়ন্ত সূচনা দেখায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ওপেনিংয়ে ইমরুল কায়েস ও
লিটন কুমার দাস গড়েন ৫৬ রানের জুটি। মারকুটে ব্যাটিংয়ে ২৪ বলে ৪২ রান করেন
ভিক্টোরিয়ান্স ওপেনার লিটন দাস। তবে বল হাতে নৈপুণ্য নিয়ে সিলেট সুপার
স্টারসকে ম্যাচে ফেরান রবি বোপারা। ৪ ওভারের স্পেলে ১৮ রানে চার উইকেট নেন এ
মিডিয়াম পেসার। এতে ম্যাচের লাগাম হাতে পায় সুপার স্টাররা। তবে পাঁচ
নম্বরে ব্যাট হাতে ৩৬ বলে ৫৩ রান করেন জায়েদি। গতকাল চট্টগ্রামে দিনের
দ্বিতীয় ম্যাচে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাটিংয়ে পাঠান সিলেট
সুপার স্টারস অধিনায়ক মুশফিুকর রহীম। চলতি বিআরবি বাংলাদেশ প্রিমিয়ার লীগে
(বিপিএল) আগের চার ম্যাচে তিন জয় দেখেছিল ভিক্টোরিয়ান্স। বিপরীতে চার
ম্যাচেই হার দেখে সিলেট সুপার স্টারস।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment