![]() |
| বইমেলার উদ্বোধন শেষে বক্তব্য দেন আসাদুজ্জামান নূর। ছবি: সৌরভ দাশ |
শুধু
পাঠ্যবই নয়, এর বাইরেও শিশুর পাঠাভ্যাস গড়ে তুলতে অভিভাবক ও শিক্ষকদের
প্রতি আহ্বান জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন,
শিশুদের উদার ও উন্মুক্ত মানসিকতায় গড়ে তুলতে তাদের সব ধরনের বই পড়ানোর
অভ্যাস করতে হবে। বই মানুষকে জ্ঞানী ও প্রয়োজনীয় করে তোলে।
আজ বুধবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে আট দিনব্যাপী বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এসব কথা বলেন। জাতীয় গ্রন্থকেন্দ্রের আয়োজনে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলা শুরু হয়েছে। বইমেলার সহযোগিতায় রয়েছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
আয়োজকেরা জানান, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত মেলা চলবে। মেলা প্রতিদিন বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত চলবে। তবে সরকারি ছুটির দিন মেলা শুরু হবে সকাল ১১টা থেকে। মেলায় ৪১টি প্রকাশনা সংস্থার ৪৫টি স্টল রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জিপিএ-৫ নিয়ে শিশুদের বর্তমানে অহেতুক প্রতিযোগিতার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। পাঠ্যবইয়ের বাইরে তাদের আর কোনো জীবন নেই। শুধু পাঠ্যবইয়ের মধ্যে গুজে থাকলে জীবনে খুব একটা সফল হওয়া সম্ভব নয়।

| বইমেলার বিভিন্ন ঘুরে ঘুরে দেখেন মন্ত্রী। ছবি: সৌরভ দাশ |
মন্ত্রী অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘শিশু যদি
পড়তে না চায়, তাহলে তাকে গল্প পড়ে শোনান, কবিতা পড়ে শোনান, শুনতে শুনতে
সে একদিন নিজেই পড়তে শুরু করবে। অভ্যাসটা করিয়ে দিতে হবে। সরকার সবকিছু করে
দেবে না। আমরা যাঁরা অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিক, তাঁরা কি পাড়ায়
পাড়ায় লাইব্রেরি করতে পারি না? আমরা চাইলেই পারি। আমাদের সন্তানদের
ভবিষ্যৎটা যাতে সুন্দর হয় সে চেষ্টাটা আমাদেরই করতে হবে।’
অনুষ্ঠানে কবি-সাংবাদিক আবুল মোমেন বলেন, অন্যান্য প্রাণীর সঙ্গে মানুষের পার্থক্য হচ্ছে, একটি শিশুকে জন্ম নেওয়ার পর সবকিছু শিখে শিখে মানুষ হয়ে উঠতে হয়। মানুষ হয়ে ওঠার প্রধান অবলম্বনগুলোর একটি হচ্ছে বই। সত্যিকারের শিক্ষিত ও জ্ঞানী হয়ে ওঠার জন্য সব ধরনের বই নিয়মিত পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। বই পড়ার অভ্যাস হারিয়ে গেলে সমাজকে তা সাংস্কৃতিক বিপর্যয়ের দিকে নিয়ে যাবে।

| বইয়ের স্টল ঘুরে ঘুরে শিক্ষার্থীর পছন্দের বই বেছে নেয় তারা। ছবি: সৌরভ দাশ |
উদ্বোধন
শেষে মন্ত্রী বইয়ের কয়েকটি স্টল ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠান শুরুর আগে
চট্টগ্রাম সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।
বইমেলা উদ্বোধন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মনজুরুর রহমান, কবি-সাংবাদিক আবুল মোমেন, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মো. আখতারুজ্জামান, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক কামরুল হাসান শায়ক।

No comments:
Post a Comment