এম রমজান আলী মহেশখালী:
মহেশখালীর মুক্তিযুদ্ধা ইছহাক ৩ জানুয়ারী ভোর ৪ টায় কক্সবাজার সদর
হাসপাতালে ইন্তিকাল করেন। ৪ জানুয়ারী বিকাল সাড়ে ৪টায় বড় মহেশখালী
ফকিরাকাটাঁস্থ গৌরস্থানে রাষ্ট্রীয় মার্যাদায় দাফন সম্পন্ন করেন। তার
জানাযায় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল
কালাম, সহকারী কমিশনার ভুমি নোমান হোসেন, জেলা আ’লীগের যুগ্ন সাধারন
সম্পাদক সিরাজুল মোস্তফা, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার পাশা চৌঃ, থানার
অফিসার ইনচার্জ (তদন্ত) দিদারুল ফেরদৌস, মুক্তিযুদ্ধা সালেহ আহমদ,
চেয়ারম্যান শরীফ বাদশা, সকল মুক্তিযুদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ
সহ সকল শ্রেণী পেশার লোকজন জানাযায় অংশ গ্রহন করেন। মৃত্যুকালে ইছহাকের
বয়স ৭০ এর কাছাকাছি তিনি অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment