ধ্বংসাত্মক
রাজনীতি ও নির্বাচন বর্জনের সংস্কৃতি পরিহার করে গত বুধবার পৌরসভা
নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রাথমিক শিক্ষা সমাপনী, জুনিয়র স্কুল
সার্টিফিকেট (জেএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে গ্রহণকালে
প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। খবর বাসসের।
শেখ হাসিনা বলেন, ‘অন্তত তারা এবার আগের মতো অগ্নিসংযোগ ও তাণ্ডব সৃষ্টির পথে যায়নি। তারা নির্বাচনের পথে এসেছে, নির্বাচনমুখী হয়েছে। এ জন্য আমি তাদের অভিনন্দন জানাই।’ তিনি বলেন, বিএনপি এ সময়ে সচেতন হয়েছে এবং তারা বিভিন্ন ধরনের ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করেনি।
গত বছরের শুরুতে বিএনপি-জামায়াতের নৃশংসতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এ সময়ে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কার্যক্রমে দেশের জনগণ প্রথম তিন মাস ভয়াবহ ও বেদনাদায়ক জীবন কাটিয়েছে। বিএনপি-জামায়াত এ সময় মানুষ পুড়িয়ে হত্যা ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে।
‘এ সময় শিশুরা স্কুলে যেতে পারেনি এবং ঘনঘন সময়সূচি পরিবর্তনের জন্য পরীক্ষা দিতে পারেনি’, বলেন শেখ হাসিনা। তিনি আশা করেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটবে না এবং ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা অব্যাহত রাখতে সক্ষম হবে।

No comments:
Post a Comment